মাদারীপুর, ডিসেম্বর ৩১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- মাদারীপুরে ঢাকা-বরিশাল মহাসড়কে দুটি ট্রাকের মুখোমুখি সংঘর্ষে নিহত হয়েছে তিনজন।
শুক্রবার সকাল সাড়ে ৭টায় সদর উপজেলার তাঁতীবাড়ি এলাকায় এ দুর্ঘটনা ঘটে বলে পুলিশ জানিয়েছে। দুর্ঘটনায় আহত হয়েছেন ছয় জন।
সংবাদপত্রবাহী ছোট একটি ট্রাকের সঙ্গে মালবাহী ট্রাকের সংঘর্ষে হতাহতের এ ঘটনা ঘটে বলে জানিয়েছেন মাদারীপুর সদর থানার উপ-পরিদর্শক মো. মোসলেমউদ্দিন।
নিহ,দেও মধ্যে দুজনের পরিচয় পাওয়া গেছে তারা হলেন ঢাকার কদমতলা এলাকার এসএম মোশারফ হোসেনের ছেলে রিমন হোসেন (৩৭) এবং অন্যজন অনিক(৩২) নারায়নগঞ্জের পুলিশ লাইন এলাকার বাসিন্দা। নিহত একজনের পরিচয় পাওয়া যায়নি।
পুলিশ কর্মকর্তা মোসলেম বলেন, "ঢাকা ছেড়ে আসা বরিশালগামী ট্রাকের সঙ্গে বিপরীত দিক থেকে আসা মিনি ট্রাকের সংঘর্ষ হয়। এতে দুজন ঘটনাস্থলেই তিন জন মারা যান। আাহত হন ছয় জন।"
আহতরা হলেন বাগেরহাটের মোল্লারহাট উপজেলার গারফা গ্রামের খায়ের মোল্লার ছেলে মিজানুর রহমান মোল্লা (৩২), সিলেটের ছয়ষট্টি গ্রামের আবদুল জব্বারের ছেলে আবদুল কাদের (৩৭), ঝালকাঠীর রাজাপুর থানার চারাখালী গ্রামের হোসেন মল্লিকের ছেলে অহিদুর মল্লিক (২৮), বরিশালের আগৈলঝাড়া থানার বাগদাহ গ্রামের ছরোয়ার মোল্লার ছেলে শাহাবুল মোল্লা (২৬) এবং বরিশালের নৈমিত্র গ্রামের বেলায়েত হোসেনের ছেলে মোহাম্মদ জহির (৩৫)।
আহতদের মাদারীপুর সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
মাদারীপুর সদর থানার ওসি মো. কায়ুম আলী সরদার জানান, নিহতদের লাশ ময়না তদন্তের জন্য মাদারীপুর সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/আরএম/এমআই/১১৫০ ঘ.
bdnews24