২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রাজধানীতে নিবন্ধিত বাসের অর্ধেকই চলে না

রাজধানীতে নিবন্ধিত বাসের অর্ধেকই সড়কে চলে না। তাই মাত্র সাত হাজার বাস-মিনিবাস প্রতিদিন প্রায় ৮০ শতাংশ যাত্রী পরিবহন করে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Dec 2010, 04:54 PM

Updated : 25 Aug 2022, 07:53 PM

ঢাকা, ডিসেম্বর ২৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রাজধানীতে নিবন্ধিত বাসের অর্ধেকই সড়কে চলে না। তাই মাত্র সাত হাজার বাস-মিনিবাস প্রতিদিন প্রায় ৮০ শতাংশ যাত্রী পরিবহন করে। ঢাকা ট্রান্সপোর্ট কোঅর্ডিনেশন বোর্ডের (ডিটিসিবি) এক সমীক্ষায় দেখা গেছে, প্রায় ১৭ হাজার বাস ও মিনিবাসের নিবন্ধন রয়েছে। এর মধ্যে রাস্তায় চলে মাত্র সাত হাজার। আশার কথা, রাজধানীর বাস সার্ভিস উন্নয়নে ছোট ছোট বাস কোম্পানিগুলোকে একত্রীকরণে সরকার কিছু উদ্যোগ নিয়েছে। বুধবার রাজধানীতে এক সেমিনারে ডিটিসিবি'র অতিরিক্ত নির্বাহী পরিচালক এসএম সালেহউদ্দিন বলেন, প্রতিদিন প্রায় ৭৭ শতাংশ যাত্রী বাস ব্যবহার করে। এ সংখ্যা প্রায় ২৫ লাখ। বাস পরিবহনের এই অবস্থার উন্নয়নে সরকার চেষ্টা করছে। এর মধ্যে বাসের জন্য আলাদা লেন এবং ছোট বাস কোম্পানিগুলোকত একত্রীকরণের প্রস্তাব নিয়ে কাজ চলছে। ঢাকার বাস সার্ভিসের আধুনিকায়ন বিষয়ক ওই সেমিনারে সালেহউদ্দিন বলেন, "স্বতন্ত্র বাস লেন হলে ওই অংশে অন্য গাড়ি চলতে পারবে না। এতে যাত্রীদের দ্রুত গন্তব্যে পৌঁছানো নিশ্চিত হবে।" তিনি আরো বলেন, কিভাবে ছোট বাস কোম্পানিগুলোকে একত্রীকরণ করা যায় সে ব্যাপারে একটি কার্যকর নির্দেশনা দিতে সরকার অন্য একটি সমীক্ষা নিয়ে কাজ করছে। ডিটিসিবি কর্মকর্তার মতে, ঢাকা নগরীতে দেড় হাজারের বেশি বাস মালিক রয়েছেন। "এক জায়গায় করা গেলে কোম্পানিগুলোর পুঁজির ভিত্তি স