২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

অপহরণের ৩৭ দিন পর গলিত লাশ

রাজবাড়ী থেকে অপহরণের ৩৭ দিন পর বুধবার ভোরে ফরিদপুর সদর উপজেলা থেকে এক যুবকের গলিত লাশ উদ্ধার করেছে পুলিশ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Dec 2010, 01:53 PM

Updated : 25 Aug 2022, 07:53 PM

রাজবাড়ী, ডিসেম্বর ২৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - রাজবাড়ী থেকে অপহরণের ৩৭ দিন পর বুধবার ভোরে ফরিদপুর সদর উপজেলা থেকে এক যুবকের গলিত লাশ উদ্ধার করেছে পুলিশ। রাজবাড়ীর শীর্ষ সন্ত্রাসী পিচ্চি শাহীনের স্বীকারোক্তি অনুযায়ী সোহেল (২২) নামের এই যুবকের লাশ উদ্ধার করা হয় বলে পুলিশ জানিয়েছে। লাশটি ফরিদপুর সদর উপজেলার ফতেহপুর বারোখাদা গ্রামের শ্মশান ঘাটের কাছে মাটি চাপা দেওয়া অবস্থায় ছিলো। লাশ উদ্ধারের পর সোহেলের বাবা