লালমনিরহাট, ডিসেম্বর ২৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- লালমনিরহাটের আদিতমারী উপজেলায় যাত্রীবাহী বাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে বাসচলকের মৃত্যু হয়েছে।
পুলিশ জানিয়েছে, বুধবার সকাল ৯টার দিকে লালমনিহাট-বুড়িমারী মহাসড়কে আদিতমারী উপজেলার সারপুকুর পাঠানটারী এলাকার এ দুর্ঘটনায় আহত হয়েছেন বাসটির আরো ২০ যাত্রী।
নিহত মনিরের (৪০) বাড়ি রংপুর শহরের কামাল কাছনা এলাকায়। আহতদের পরিচয় জানা যায়নি।
আদিতমারী থানার ওসি মাহফুজার রহমান জানান, রংপুর থেকে ছেড়ে আসা পাটগ্রামগামী যাত্রীবাহী বাসটিকে বিপরীত দিক থেকে আসা ট্রাকটি থাক্কা দিলে বাসটি দুমড়ে-মুচড়ে পাশের জমিতে পড়ে যায়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে তিনি বলেন, "এতে বাসচালকসহ কমপক্ষে ২০ যাত্রী গুরুতর আহত হন। আহতদের উদ্ধার করে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে বাসচালক মারা যান।"
ওসি জানান, ট্রাকটি আটক করা হলেও চালক পালিয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এজে/১৪১৫ ঘ.
bdnews24