২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

৬২৩টি জলাধার থাকবে সরকারের আওতায়

ইজারার মেয়াদ শেষ হওয়ার পর সিরাজগঞ্জের রায়গঞ্জ ও তাড়াশ উপজেলার ৬২৩টি পুকুর ও জলাশয় সরকারের আওতায় থাকবে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Dec 2010, 03:53 PM

Updated : 25 Aug 2022, 07:53 PM

সিরাজগঞ্জ, ডিসেম্বর ২৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ইজারার মেয়াদ শেষ হওয়ার পর সিরাজগঞ্জের রায়গঞ্জ ও তাড়াশ উপজেলার ৬২৩টি পুকুর ও জলাশয় সরকারের আওতায় থাকবে। মঙ্গলবার তাড়াশ উপজেলা পরিষদ মিলনায়তনে এক জরুরি মতবিনিময় সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। গ্রামীণ মৎস্য ফাউন্ডেশনের নেওয়া এসব জলাধারের ইজারার মেয়াদ আগামী ২১ জানুয়ারি শেষ হবে। তাড়াশ উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ডিএম আতিকুর রহমানের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন স্থানীয় সংসদ সদস্য গাজী ইসাহাক হোসেন তালুকদার, জেলা প্রশাসক আমিনুল ইসলাম, পুলিশ সুপারিনটেনডেন্ট মোশারফ হোসেন, তাড়াশ উপজেলা চেয়ারম্যান গাজী মম আমজাদ হোসেন মিলন, গ্রামীণ মৎস্য ফাউন্ডেশনের খামার ব্যবস্থাপক আকতার হামিদ, রায়গঞ্জ উপজেলা চেয়ারম্যান এবিএম আব্দুর সাত্তার প্রমুখ। বিভন্ন শ্রেণী-পেশার মানুষ ও স্থানীয় সাংবাদিকরা সভায় উপস্থিত ছিলেন। সাংসদ গাজী ইসহাক হোসেন তালুকদার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, জলাধারগুলোর ইজারার মেয়াদ আগামী ২১ জানুয়ারি শেষ হচ্ছে। কোনো নীতিমালা প্রণয়ন না হওয়া পর্যন্ত এসব পুকুর ও জলাশয় সরকারি আওতায় থাকবে। জেলা প্রশাসক আমিনুল ইসলাম বলেন, ভূমিগ্রাসীরা যাতে ভুয়া কাগজপত্র তৈরি করে এসব পুকুর ও জলাশয় দখল করতে না পারে তার জন্য স্থানীয় প্রশাসন আগাম প্রস্তুতি গ্রহণ করছে। ১৯৮৬ সালে তাড়াশ ও রায়গঞ্জের ৬২৩টি সরকারি পুকুর ও জলাশয় গ্রামীণ মৎস্য ফাউন্ডেশন ২৫ বছরের জন্য ইজারা নেয়। স