কুমিল্লা, ডিসেম্বর ২৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - কুমিল্লার চান্দিনায় সড়ক দুর্ঘটনায় আরো দুজনের মৃত্যুর খবর পাওয়া গেছে। এনিয়ে নিহতের সংখ্যা বেড়ে হলো ১১।
দুর্ঘটনায় আরো অন্তত ৩০ জন আহত হয়েছে। তাদের চান্দিনা, কুমিল্লা ও ঢাকার বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে।
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে উপজেলার কাঠেরপুল এলাকায় মঙ্গলবার বিকাল ৩টার দিকে এই দুর্ঘটনা ঘটে বলে পুলিশ জানিয়েছে।
স্থানীয়রা জানিয়েছে, একটি বাস মটরসাইকেলকে ধাক্কা দেওয়ার পর নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে এবং পরে আরেকটি বাসের সঙ্গে এর সংঘর্ষ হয়।
ঘটনাস্থলেই দুই মটরসাইকেল আরোহী এবং বাসের চারযাত্রী মারা যায়। বাকিরা মারা যায় হাসপাতালে এবং হাসপাতালে নেওয়ার পথে।
নিহতদের মধ্যে কয়েকজনের পরিচয় পাওয়া গেছে। এরা হলেন- মটরসাইকেল আরোহী চান্দিনার শ্রীমন্তপুর গ্রামের ছিদ্দিকুর রহমান (২৪), বাসযাত্রী ফেনীর পলাশ ও বিলাস পরিবহনের বাসচালকের সহকারী চাঁদপুরের শাহরস্তির সম্রাট (২৬)।
চান্দিনা থানার ওসি নূরুল আফসার ভূইয়া বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, ঘটনাস্থলে তিনজন এবং হাসপাতালের নেওয়ার পথে একজনের মৃতদেহ দেখি। পরে আরো চারজনের মৃত্যুর কথা জেনেছি।
তিনি নিহতদের পরিচয় জানাতে পারেননি। মৃতের সংখ্যা আরো বাড়তে পারে বলেও ওসি জানান।
প্রত্যক্ষদর্শী চান্দিনার রনবীর কিঙ্কর ঘোষ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, শ্রীমন্তপুর গ্রামের ছিদ্দিকুর রহমান (২৪) আরেকজনকে সঙ্গে নিয়ে মটরসাইকেলে করে চান্দিনা আসছিলেন। মটরসাইকেলটি মাটির সড়ক থেকে মহাসড়কে ওঠার পর ঢাকা থেকে ছেড়ে আসা নোয়াখালীগামী আল-বারাকা সার্ভিসের একটি বাস ধাক্কা দেয়।
এতে ঘটনাস্থলে মটরসাইকেলের দুই আরোহী মারা যায়। তাদের লাশ স্বজনরা নিয়ে গেছে বলে স্থানীয়রা জানায়।
মটরসাইকেলকে ধাক্কা দেওয়ার পর নিয়ন্ত্রণ হারিয়ে ফেললে আল বারাকা বাসটির সঙ্গে ঢাকাগামী বিলাস পরিবহনের বাসটির সংঘর্ষ হয়। এতে বাস দুটি মহাসড়ক থেকে ছিটকে পাশের খাদে পড়ে যায়।
আল বারাক বাসটি খাদের পানিতে অর্ধেক তলিয়ে গেছে।
স্থানীয় সাংবাদিকরা জানান, বাসযাত্রীদের মধ্যে ঘটনাস্থলে তিনজন মারা যান। চান্দিনা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পথে মারা যান একজন।
গুরুতর আহতদের চান্দিনার বিভিন্ন হাসপাতালে পাঠানো হয়। এর মধ্যে চান্দিনা মেডিকেল সেন্টার (প্রা.) লিমিটেড নামের একটি বেসরকারি হাসপাতালে একজন মারা যান। অ্যাম্বুলেন্সে করে কুমিল্ল
bdnews24