২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কুমিল্লায় বাসের সংঘর্ষে নিহতের সংখ্যা বেড়ে ৯

কুমিল্লার চান্দিনা উপজেলায় দুই বাসের মুখোমুখি সংঘর্ষের ঘটনায় আরো পাঁচজন মারা গেছেন। এ নিয়ে নিহতের সংখ্যা বেড়ে হলো ৯। তাৎক্ষণিকভাবে তাদের পরিচয় পাওয়া যায়নি। (আরো তথ্যসহ)

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Dec 2010, 12:30 PM

Updated : 25 Aug 2022, 07:53 PM

কুমিল্লা, ডিসেম্বর ২৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- কুমিল্লার চান্দিনা উপজেলায় দুই বাসের মুখোমুখি সংঘর্ষের ঘটনায় আরো পাঁচজন মারা গেছেন। এ নিয়ে নিহতের সংখ্যা বেড়ে হলো ৯। তাৎক্ষণিকভাবে তাদের পরিচয় পাওয়া যায়নি। দুর্ঘটনায় আরো অন্তত ৩০ জন আহত হয়েছে। ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে উপজেলার কাঠেরপুল এলাকায় মঙ্গলবার দুপুর ৩টার দিকে এই দুর্ঘটনা ঘটে বলে পুলিশ জানিয়েছে। স্থানীয়রা বলছে, মৃতের সংখ্যা আরো বাড়তে পারে। আহতদের চান্দিনা উপজেলা স্বাস্থ্য কেন্দ্রসহ বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে। প্রত্যক্ষদর্শী চান্দিনার রনবীর কিংকর ঘোষ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, দুর্ঘটনায় অন্তত নয়জন মারা গেছেন। চান্দিনা থানার ওসি নূরল আফসার ভূঁইয়া বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, ঢাকা থেকে চাঁদপুরগামী বিলাস পরিবহনের একটি বাসের সঙ্গে বিপরীতমুখী আল বারাকা পরিবহনের বাসের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে দুটি বাসই ছিটকে মহাসড়কের পাশে খাদে পড়ে যায়। ঘটনাস্থলেই মারা যায় তিনজন। স্থানীয় স্বাস্থ্য কেন্দ্রে নেওয়ার পর আরেকজনের মৃত্যু হয়। আহতদের মধ্যে আরো পাঁচজন মারা যাওয়ার বিষয়টি শুনেছি। মৃতের সংখ্যা আরো বাড়তে পারে। আহতদের মধ্যে কয়েকজনের পরিচয় পাওয়া গেছে। এরা হলেন-নোয়াখালীর রঞ্জন সাহা, ইব্রাহীম, আলী হোসেন, করিম, ফারুক, সফিকুল ইসলাম, কুমিল