২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সাভারে ইয়াবাসহ আটক

ঢাকার সাভারে এক মাদক কারবারীকে আটক করেছে র‌্যাব।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Dec 2010, 12:16 PM

Updated : 25 Aug 2022, 07:53 PM

সাভার, ডিসেম্বর ২৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - ঢাকার সাভারে এক মাদক কারবারীকে আটক করেছে র‌্যাব। তার কাছ থেকে উদ্ধার করা হয়েছে ১৩০টি ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়েছে। মঙ্গলবার দুপুরে সাভারের ব্যাংক কলোনী এলাকা থেকে পারভীন আক্তারকে (২৮) আটক করে। তিনি সাভারের বাড্ডা ভাটপাড়া এলাকার অকিল মিয়ার স্ত্রী। র‌্যাব-৪ সাভার ক্যাম্প কমান্ডার মেজর তারেক আজিজ আহম্মেদ সাংবাদিকদের জানান, আটক নারী দীর্ঘদিন ধরে নেশা দ্রব্য ইয়াবা ট্যাবলেট বিক্রি করে আসছেন। তিনি জানান, তাকে সাভার থানায় সোর্পদ করে মামলা দায়ের করা হয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএসবি/১৭৪৯ ঘ.