২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কুমিল্লায় দুই বাসের সংঘর্ষে নিহত ৪

কুমিল্লার চান্দিনা উপজেলায় দুই বাসের মুখোমুখি সংঘর্ষে অন্তত চার জন নিহত হয়েছে। আহত হয়েছে ৩০ জন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Dec 2010, 10:32 AM

Updated : 25 Aug 2022, 07:53 PM

কুমিল্লা, ডিসেম্বর ২৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- কুমিল্লার চান্দিনা উপজেলায় দুই বাসের মুখোমুখি সংঘর্ষে অন্তত চার জন নিহত হয়েছে। আহত হয়েছে ৩০ জন। ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে কাঠেরপুল এলাকায় মঙ্গলবার দুপুর ৩টার দিকে এ দুর্ঘটনা ঘটে বলে পুলিশ জানিয়েছে। স্থানীয়রা বলছে, মৃতের সংখ্যা আরো বাড়তে পারে। আহতদের চান্দিনা উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে ভর্তি করা হয়েছে। চান্দিনা থানার ওসি নূরল আফসার ভূঁইয়া বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, ঢাকা থেকে চাঁদপুরগামী বিলাস পরিবহনের একটি বাসের সঙ্গে বিপরীতমুখী আল বারাকা পরিবহনের একটি বাসের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে দুটি বাসই ছিটকে মহাসড়কের পাশে খাদে পড়ে যায়। তিনি বলেন, এতে ঘটনাস্থলেই তিন জন মারা যান। স্বাস্থ্য কেন্দ্রে নেওয়ার পর আরেকজনের মৃত্যু হয়। নিহতদের পরিচয় তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/আরএ/এমআই/১৬৩০ ঘ.