২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

দুর্ঘটনায় ৯ পুলিশ আহত

ঢাকায় সড়ক দুর্ঘটনায় নয় জন পুলিশ সদস্য আহত হয়েছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Dec 2010, 05:02 AM

Updated : 25 Aug 2022, 07:53 PM

ঢাকা, ডিসেম্বর ২৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ঢাকায় সড়ক দুর্ঘটনায় নয় জন পুলিশ সদস্য আহত হয়েছেন। মঙ্গলবার সকাল পৌনে ১০টার দিকে জাতীয় প্রেসক্লাবের পশ্চিম পাশের সড়কে এ দুর্ঘটনা ঘটে বলে পুলিশ জানিয়েছে। শাবাগ থানার ওসি রেজাউল করিম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, পুলিশবাহী একটি বাসকে মাই লাইন পরিবহনের একটি বাস পেছন থেকে ধাক্কা দেয়। এতে বাসে থাকা নয় জন পুলিশ সদস্য আহত হন। আহত পুলিশ সদস্যদের প্রথমে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। তবে শঙ্কামুক্ত হওয়ায় তাদের রাজারবাগ পুলিশ হাসপাতালে স্থানান্তর করা হয়েছে। ওসি রেজাউল জানান, মাই লাইন পরিবহনের বাসটি পুলিশ আটক করেছে। তবে চালক পালিয়ে গেছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসআইটি/এমআই/১০৫০ ঘ.