২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

তুরাগতীরে উচ্ছেদ অভিযান

গাজীপুরে তুরাগ নদের তীরে অবৈধ স্থাপনা উচ্ছেদ করেছে প্রশাসন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Dec 2010, 02:19 PM

Updated : 25 Aug 2022, 07:52 PM

গাজীপুর, ডিসেম্বর ২৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - গাজীপুরে তুরাগ নদের তীরে অবৈধ স্থাপনা উচ্ছেদ করেছে প্রশাসন। সোমবার দুপর থেকে বিকাল পর্যন্ত উচ্ছেদ অভিযানে একটি মন্দির ও চারটি ব্যবসা প্রতিষ্ঠান উচ্ছেদ করা হয়। অভিযানে নেতৃত্ব দেওয়া গাজীপুরের নির্বাহী ম্যাজিস্ট্রেট আবুল বাশার মুহাম্মদ আমীরউদ্দিন সাংবাদিকদের জানান, নদীতীরে গড়ে উঠা এসব প্রতিষ্ঠানের মালিক ও সংশ্লিষ্টদের আগে কয়েকবার নোটিশ দেওয়া হলেও তারা দখল ছাড়েননি। তিনি জানান, উচ্ছেদ অভিযানে প্রায় পাঁচ কোটি টাকা মূল্যের কমপক্ষে এক একর জমি দখলমুক্ত করা হয়েছে। এর মধ্যে টঙ্গী কালী মন্দিরও রয়েছে। উচ্ছেদ অভিযানে আরো ছিলেন- বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ পরিবহন কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিএ) এর উপপরিচালক মো. শহিদুল আলমসহ স্থানীয় ভূমি ও পুলিশ কর্মকর্তারা। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএসবি/২০১৭ ঘ.