২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

পরেশ বড়ুয়া ছেলেকে নির্যাতন করা হয়েছে: উলফা

উলফাপ্রধান পরেশ বড়ুয়া ছেলে অরিন্দমকে অপহরণকারীরা নির্যাতন করেছে বলে দাবি করেছে ভারতের বিচ্ছিন্নতাবাদী সংগঠন ইউনাইটেড লিবারেশন ফ্রন্ট অব আসাম (উলফা)।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Dec 2010, 03:45 PM

Updated : 25 Aug 2022, 07:51 PM

গোয়াহাটি, ডিসেম্বর ২৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- উলফাপ্রধান পরেশ বড়ুয়া ছেলে অরিন্দমকে অপহরণকারীরা নির্যাতন করেছে বলে দাবি করেছে ভারতের বিচ্ছিন্নতাবাদী সংগঠন ইউনাইটেড লিবারেশন ফ্রন্ট অব আসাম (উলফা)। উলফা'র কেন্দ্রীয় প্রচার ব্যবস্থাপক অরুণোদয় দোহোতিয়া শনিবার গণমাধ্যমে পাঠনো এক ই-মেইলে এ দাবি করেছেন। ই-মেইলে বলা হয়, "উলফা'র সামরিক শাখার প্রধান পরেশ বড়ুয়া বড় ছেলে অরিন্দমকে ছেড়ে দেওয়ার আগে নির্যাতন ও হত্যার হুমকি দিয়েছে অপহরণকারীরা।" রাস্তার পাশ থেকে কালো কাপড়ে মুখ ঢেকে তাকে অপহরণ করা হয়েছিল বলে বিবৃতিতে দাবি করা হয়। "অপহরণকারীরা টেলিফোনে অরিন্দমকে তার বাবার সঙ্গে কথা বলতে বাধ্য করে। কিন্তু সে কথা বলতে ব্যর্থ হওয়ায় তাকে গুরুতরভাবে জখম করা হয়।" বিবৃতিতে বলা হয়, পরেশ বড়ুয়া অবস্থান, অর্থের উৎস ও তথাকথিত ব্যবসার বিষয়ে অপহরণকারীরা তাকে জিজ্ঞাসাবাদ করেছে। অপহরণের বিষয়টি প্রকাশ না করার জন্য অরিন্দমকে হুঁশিয়ার করে দেওয়া হয়েছিল বলেও দাবি করা হয় বিবৃতিতে। দোহোতিয়া বলেন, "আমরা এর নিন্দা জানাচ্ছি। মাথায় বন্দুকের নল ঠেকানো অবস্থায় আমরা সরকারের সঙ্গে আলোচনায় বসতে পারি না।" তিনি বিবৃতিতে আরো বলেন, "অপহরণের সঙ্গে যারা জড়িত তাদের আমরা আংশিকভাবে চিহ্নিত করতে পেরেছি। এ বিষয়ে আরো তথ্যের জন্য আমরা তদন্ত চালাচ্ছি।" গত ২৩ ডিসেম্বর পরেশ বড়ুয়া এক ই-মেইল বিবৃতিতে অভিযোগ করেন, তার ছেলেকে বাংলাদেশ থেকে অপহরণ করা হয়েছে। তার কিশোর ছেলেকে যারা অপহরণ করেছে তারা ভারত সরকারের সঙ্গে 'সমঝোতা' আলোচনায় অংশ নেওয়ার জন্য চাপ দিচ্ছে বলেও তিনি অভিযোগ করেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এনটি/জেবি/পিডি/২১১৩ ঘ.