২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

প্রবাসী কল্যাণ ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক কয়েস শামি

ওরিয়েন্টাল ব্যাংকের প্রাক্তন ব্যবস্থাপনা পরিচালক চৌধুরী মোহাম্মদ কয়েস শামিকে নব প্রতিষ্ঠিত প্রবাসী কল্যাণ ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক নিয়োগ করা হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Dec 2010, 12:10 PM

Updated : 25 Aug 2022, 07:52 PM

ঢাকা, ডিসেম্বর ২৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ওরিয়েন্টাল ব্যাংকের প্রাক্তন ব্যবস্থাপনা পরিচালক চৌধুরী মোহাম্মদ কয়েস শামিকে নব প্রতিষ্ঠিত প্রবাসী কল্যাণ ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক নিয়োগ করা হয়েছে। সংস্থাপন মন্ত্রণালয়ের এক আদেশে রোববার তাকে ওই পদে দুই বছরের জন্য চুক্তিভিত্তক নিয়োগ দেওয়া হয়। নিয়োগ আদেশে বলা হয়, তার এ নিয়োগ কাজে যোগদানের দিন থেকে কার্যকর হবে। সিএম কয়েস শামি ওরিয়েন্টাল ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক থাকা অবস্থায় গত জোট সরকারের সময় ব্যাংকটিতে বড় ধরণের আর্থিক কেলেঙ্কারি হয়। এ ঘটনা ধরা পড়ার পর বাংলাদেশ ব্যাংক ওরিয়েন্টাল ব্যাংকের কার্যক্রম নিজ নিয়ন্ত্রণে নেয়। এ ঘটনায় কয়েস সামিসহ ওরিয়েন্টাল ব্যাংকের অনেক কর্মকর্তার বিরুদ্ধে আদালতে মামলাও দায়ের করা হয়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমকে/কেএমএস/১৮০৭ ঘ.