২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বগুড়ায় দুর্ঘটনায় নিহত ৪

বগুড়ায় যাত্রীবাহী বাস ও কর্ভাড ভ্যানের মুখোমুখি সংঘর্ষে নারীসহ চারজন নিহত হয়েছে। আহত হয়েছে ২০ জন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Dec 2010, 09:03 AM

Updated : 25 Aug 2022, 07:52 PM

বগুড়া, ডিসেম্বর ২৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বগুড়ায় যাত্রীবাহী বাস ও কর্ভাড ভ্যানের মুখোমুখি সংঘর্ষে নারীসহ চারজন নিহত হয়েছে। আহত হয়েছে ২০ জন। সদর উপজেলার বাঘোপাড়া এলাকায় রংপুর-বগুড়া মহাসড়কে রোববার সকাল সাড়ে ৮টার দিকে এ দুর্ঘটনা ঘটে বলে পুলিশ জানিয়েছে। নিহতরা হলেন- বগুড়ার শিবগঞ্জ উপজেলার আমিনুল ইসলাম দোলন (২৫), সোনাতলা উপজেলার শামছুল ইসলামের ছেলে স্বপন ওরফে মিল্লাত (২০), গাবতলী উপজেলার মকবুল ইসলামের ছেলে ব্যবসায়ী সাজু (৩০) এবং অজ্ঞাত এক মহিলা। আহতদের বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ ও রফাত উল্লাহ কমিউনিটি হাসপাতালে ভর্তি করা হয়েছে। মহাসড়ক পুলিশের বগুড়া থানার ওসি আবু সাঈদ সাংবাদিকদের জানান, বাঘোপাড়া এলাকায় ঢাকা থেকে বগুড়াগামী একটি যাত্রীবাহী বাস ও রংপুরগামী জননী কুরিয়ার অ্যান্ড পার্সেল সার্ভিসের কর্ভাড ভ্যানের মুখোমুখি সংঘর্ষ হলে ঘটনাস্থলে বাস যাত্রী আমিনুল মারা যায়। পরে রফাত উল্লাহ কমিউনিটি হাসপাতালে নেওয়ার পর অজ্ঞাতনামা মহিলা মারা যান। শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে মৃত্যু হয় স্বপন ও সাজুর। লাশ রফাত উল্লাহ কমিউনিটি হাসপাতাল ও শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রয়েছে। দুর্ঘটনার পর পুলিশ বাস ও কভার্ড ভ্যানটি আটক করলেও এর চালক পালিয়ে গেছে। নিহত আমিনুলের আত্মীয় মোস্তফা মোঘল বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, আমিনুল বাংলালিংক মোবাইল কোম্পানির নামুজা কাস্টমার কেয়ার সেন্টারে চাকরি করতেন। শহরের ফতেহ আলী বাজারের মুদি ব্যবসায়ী বিপুল জানান, সাজু ফতেহ আলী বাজারে মুদি দোকানের ব্যবসা করতেন। তিনি সোনাতলায় মালামাল কিনতে যাচ্ছিল। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমইউএস/এমআই/১৫০০ ঘ.