২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বরযাত্রীবাহী গাড়ি খাদে, নিহত ১

সুনামগঞ্জে বরযাত্রীবাহী গাড়ি খাদে পড়ে একজন মারা গেছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Dec 2010, 03:31 PM

Updated : 25 Aug 2022, 07:51 PM

সুনামগঞ্জ, ডিসেম্বর ২৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - সুনামগঞ্জে বরযাত্রীবাহী গাড়ি খাদে পড়ে একজন মারা গেছেন। নববধূসহ আহত হয়েছেন আরো ১০ জন। শুক্রবার সন্ধ্যায় সুনামগঞ্জ-সিলেট মহাসড়কের শান্তিগঞ্জ বাজারে এই দুর্ঘটনা ঘটে বলে আহতরা জানান। নিহতের নাম বিলকিছ বেগম (২৫)। তিনি বরের বড় ভাই সুনামগঞ্জ শহরের হাসননগর এলাকার ফাইক আহমদের স্ত্রী। গত বুধবার তাদের বিয়ে হয়েছিলো। আহতদের সুনামগঞ্জ সদর হাসপাতাল ও সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। বরযাত্রী সাইকুর আহমদ সাংবাদিকদের জানান, হাসননগর এলাকার তাশহিজ আহমদ বিয়ে শেষে সিলেট থেকে নববধূ লীনা বেগমকে নিয়ে শুক্রবার সন্ধ্যায় বাড়ি ফিরছিলেন। বরযাত্রীবাহী পাজেরোটি শান্তিগঞ্জ বাজারে এলাকায় পৌঁছানোর পর নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায়। স্থানীয়রা আহতদের উদ্ধার করে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়। সেখানে বিলকিছ মারা যান। সুনামগঞ্জ সদর থানার ওসি আতাউর রহমান জানান, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএসবি/২১৩০ ঘ.