২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

'স্বাস্থ্যসেবা দোরগোড়ায় পৌঁছানো হবে'

নতুন চিকিৎসক নিয়োগ ও দেশের সব কমিউনিটি ক্লিনিক চালু করে স্বাস্থ্যসেবা সাধারণ মানুষের দারগোড়ায় পৌঁছে দেওয়া হবে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Dec 2010, 02:36 PM

Updated : 25 Aug 2022, 07:51 PM

সাতক্ষীরা, ডিসেম্বর ২৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নতুন চিকিৎসক নিয়োগ ও দেশের সব কমিউনিটি ক্লিনিক চালু করে স্বাস্থ্যসেবা সাধারণ মানুষের দারগোড়ায় পৌঁছে দেওয়া হবে। ছোট ছোট সব ধরনের পরীক্ষ-নিরীক্ষা ও স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে আগামী জুনের মধ্যে দেশের সব উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নতুন চিকিৎসা যন্ত্রপাতি পৌঁছে যাবে। শুক্রবার সকালে সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলায় এক অনুষ্ঠানে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী আ ফ ম রুহুল হক এ কথা বলেন। সকাল ১১টায় কালিগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সকে ৩১ থেকে ৫০ শয্যায় উন্নীতকরণ, চিকিৎসকদের বাসভবন নির্মাণ, উপজেলা কমিউনিটি স্বাস্থ্য ক্লিনিক ভবন উদ্বোধন ও সম্বর্ধনা অনুষ্ঠানে তিনি প্রধান অতিথি ছিলেন। তিনি বলেন, মন্ত্রী হওয়ার পর এই জেলাকে সর্বোচ্চ বরাদ্দ দিয়ে সাতক্ষীরায় মেডিকেল কলেজ স্থাপন, সদর হাসপাতালকে ২৫০ শয্যায় উন্নীতকরণসহ সব উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সকে ৫০ শয্যায় উন্নীত করা হয়েছে। চিকিৎসকদের শহরমুখী না হয়ে গ্রামে আসার আহ্বান জানিয়ে তিনি বলেন, বদলী করার পর যেসব ডাক্তার গ্রামে যাবে না, তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। সাতক্ষীরার সিভিল সার্জন ডা. জাহাঙ্গীর আতিকের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন- জাপা দলীয় সংসদ সদস্য এইচ এম গোলাম রেজা, স্বাস্থ্য অধিদপ্তরের প্রধান প্রকৌশলী আব্দুর রাজ্জাক, খুলনা জনস্বাস্থ্য বিভাগীয় উপ-প্রকৌশলী হারুন-অর-রশিদ, সাতক্ষীরা জেলা প্রশাসক মো. আব্দুস সামাদ, পুলিশ সুপারিনটেনডেন্ট হাবিবুর রহমান খান প্রমুখ। অনুষ্ঠানে মন্ত্রীকে কালিগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্মকর্তা ও কর্মচারীরা সংবর্ধনা দেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/২০৩১ ঘ.