ঢাকা, ডিসেম্বর ২৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - নওগাঁ, ঝিনাইদহ ও ফেনীতে সড়ক দুর্ঘটনায় পাঁচজন মারা গেছে।
এর মধ্যে শুক্রবার নওগাঁয় পৃথক দুর্ঘটনায় দুজন মারা গেছে।
ঝিনাইদহে বৃহস্পতি ও শুক্রবার দুটি দুর্ঘটনায় মারা গেছে দুজন।
কুমিল্লার চৌদ্দগ্রামে মটর সাইকেল দুর্ঘটনায় মারা গেছে একজন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের ঝিনাইদহ প্রতিনিধি জানান, সদর উপজেলার বিষয়খালী এলাকায় শুক্রবার দুপুরে রাস্তা পার হওয়ার সময় ট্রাক চাপায় মারা গেছেন নায়েব আলী (৫০) নামে এক ব্যক্তি।
তার বাড়ি উপজেলার মীরেরডাঙ্গা গ্রামে। ঝিনাইদহ-যশোর সড়কে দুপুর ২টার দিকে এই দুর্ঘটনা ঘটে বলে জানিয়েছেন সদর থানার ওসি ইকবাল বাহার চৌধুরী।
ওসি জানান, বৃহস্পতিবার গভীর রাতে একই সড়কে কয়ারগাছী এলাকায় দুটি ট্রাকের মুখোমুখি সংঘর্ষে মারা গেছেন একটি ট্রাকের চালক রেজাউল ইসলাম (৩০)।
দুর্ঘটনায় আহত হন আরো দু'জন।
পুলিশ কর্মকর্তা জানান, রেজাউল বগুড়ার এরুলিয়া-বামদিঘী গ্রামের আব্দুল ওয়াহেদের ছেলে।
দুজনের মৃত্যুর ঘটনায় পৃথক দুটি মামলা হয়েছে।
ফেনী প্রতিনিধি জানান, কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলার জগন্নাথ দিঘী এলাকায় মটর সাইকেল দুর্ঘটনায় মারা গেছেন ফেনী শহরের রামপুর এলাকার কাজী ইউসুফ রাজীব (২৬)।
আহত হয়েছে আরো দুজন।
হতাহতদের স্বজনরা জানান, বৃহস্পতিবার রাত ১০টার দিকে ফেনী থেকে রাজীব, তার বন্ধু মো. ইসমাইল ও রাকিব উদ্দিন রাজীব মটর সাইকেলে করে জগন্নাথদিঘী এলাকায় যায়।
সেখানে একটি হোটেলে খাবার খেয়ে ফেনী ফেরার পথে ওই এলাকার একটি সেতুর সঙ্গে ধাক্কা লেগে মটর সাইকেলটি রাস্তার পাশের খাদে পড়ে যায়।
ঘটনাস্থলেই ইউসুফ রাজীব মারা যান।
ইসমাইল ও রাকিবকে ফেনীর একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে।
চৌদ্দগ্রাম থানার ওসি মো. কামরুল হাসান দুর্ঘটনায় মৃত্যুর সত্যতা নিশ্চিত করেছেন।
নওগাঁ প্রতিনিধি জানান, মান্দা উপজেলায় পৃথক সড়ক দুর্ঘটনায় এক গরু ব্যবসায়ীসহ দুজন নিহত হয়েছেন। আহত হয়েছে আরো আটজন।
শুক্রবার দুপুরে উপজেলার নওগাঁ-রাজশাহী মহাসড়কের বিজয়পুর এবং মান্দা-নিয়ামতপুর সড়কের বালুবাজার এলাকায় দুর্ঘটনা দুটি ঘটে।
নিহতরা হলেন- গরু ব্যবসায়ী বিরাজ উদ্দিন (৩৫) ও ট্রাক্টর চালকের সহকারী রুবেল হোসেন (২৫)।
মান্দা থানার ওসি কে এম খালেকুজ্জামান জানান, গরু বোঝাই একটি ভটভটি (স্থানীয়ভাবে তৈরি ইঞ্জিন চালিত যান) চৌবাড়ীয়া হাটে যাওয়ার পথে বিজয়পুরে নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায়।
ঘটনাস্থলেই মারা যান ব্যবসায়ী বিরাজ। তিনি উপজেলার গনেশপুর গ্রামের জসিম উদ্দিনের ছেলে।
দুর্ঘটনায় আহতরা হলেন- শফিকুল ইসলাম (৩১), খিদির আলী (৫৫), জাফের আলী (৪৫), সিরাজ উদ্দিন (৪০), ফজলুল হক (৩০), রহিদুল ইসলাম (২৫), জয়েন উদ্দিন (৫৫) ও আতাউর রহমান (২৮)।
তাদের প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপে
bdnews24