২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

প্রশিক্ষণের নামে জাল সনদের ব্যবসা

ঝিনাইদহ শহরে যুবকদের কম্পিউটার প্রশিক্ষণ দেওয়ার আড়ালে জাল সনদ তৈরির একটি প্রতিষ্ঠানের সন্ধান পেয়েছে র‌্যাব।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Dec 2010, 07:08 AM

Updated : 25 Aug 2022, 07:51 PM

ঝিনাইদহ, ডিসেম্বর ২৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ঝিনাইদহ শহরে যুবকদের কম্পিউটার প্রশিক্ষণ দেওয়ার আড়ালে জাল সনদ তৈরির একটি প্রতিষ্ঠানের সন্ধান পেয়েছে র‌্যাব। গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার রাতে অভিযান চালিয়ে শহরের এইচএসএস রোডে জাতীয় যুব উন্নয়ন স্বনির্ভর কেন্দ্র নামের ওই প্রতিষ্ঠানটির সন্ধান পাওয়া যায় বলে জানিয়েছেন র‌্যাব-৬ ঝিনাইদহ ক্যাম্পের ইনচার্জ সহকারী পুলিশ সুপার মো. রেজাউল ইসলাম। সাংবাদিকদের তিনি বলেন, "আমরা গোপন সূত্রে জানতে পারি জাতীয় যুব উন্নয়ন স্বনির্ভর কেন্দ্রে যুবকদের কম্পিউটার প্রশিক্ষণের পাশাপাশি বিভিন্ন শ্রেণীর জাল সনদ তৈরির কারবার করছে। বৃহস্পতিবার আমাদের একজন ক্রেতা সেজে সাতশ' টাকায় এইচএসসি পাসের একটি সনদ কেনার চুক্তি করেন এবং নগদ চারশ' টাকা দিয়ে আসেন। "কথা হয় সনদ দেওয়ার সময় বাকি তিনশ' টাকা দেওয়া হবে। এরপর রাত ১১টার দিকে র‌্যাব সেখানে অভিযান চালায়। তখন সেখান থেকে এসএসসি, এইচএসসি,