মুন্সীগঞ্জ, ডিসেম্বর ২৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নিখোঁজ হওয়ার ১১ ঘণ্টা পর সদর উপজেলার ফিরিঙ্গিবাজার থেকে বৃহস্পতিবার এক শিশুর লাশ উদ্ধার করা হয়েছে।
শিশুটির নাম মনিরা আক্তার (৭)। সে স্থানীয় শ্রমিক মান্নান শিকদারের মেয়ে। তাদের স্থায়ী বাড়ি পটুয়াখালী জেলায়।
সদর থানার ওসি শহিদুল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, মনিরা বুধবার সন্ধ্যা ৭টার দিকে বাড়ী থেকে বের হওয়ার পর আর ফেরেনি। এ বিষয়ে রাতেই সদর থানায় একটি সাধারণ ডায়েরি করা হয়।
খোঁজাখুঁজির পর সকালে তার লাশ উদ্ধার হয়। পুলিশের ধারণা তাকে ধর্ষনের পর শ্বাসরোধ করে হত্যা করা হতে পরে। লাশ ময়না তদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। এব্যাপারে সদর থানায় মামলা হয়েছে। এখনও কেউ গ্রেপ্তার হয়নি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/কেএমএস/২০৪৭ ঘ.
bdnews24