২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চট্টগ্রামে আগুনে বসত ঘর পুড়ে ছাই

নগরীর কাঠগড় এলাকায় আগুনে চারটি বসত ঘর পুড়ে গেছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Dec 2010, 08:50 AM

Updated : 25 Aug 2022, 07:51 PM

চট্টগ্রাম, ডিসেম্বর ২৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নগরীর কাঠগড় এলাকায় আগুনে চারটি বসত ঘর পুড়ে গেছে। বৃহস্পতিবার ভোররাত ৪টার দিকে পতেঙ্গা থানাধীন পূর্ব কাঠগড় এলাকায় বৈদুত্যিক শর্ট সার্কিট থেকে অগ্নিকাণ্ডের সূত্রপাত হয় বলে দমকল বাহিনী জানিয়েছে। আগ্রাবাদ ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার আবদুল মালেক বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, দমকল বাহিনীর দুটি গাড়ি সকাল ৬টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনে। তিনি জানান, আগুনে প্রায় পাঁচ লাখ টাকার মালামাল পুড়ে গেছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমসি/আরএ/১৪৪৫ ঘ.