২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

আন্তজেলা ডাকাত দলের ৫ সদস্য গ্রেপ্তার

নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলা থেকে আন্তজেলা ডাকাত দলের পাঁচ সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Dec 2010, 04:01 PM

Updated : 25 Aug 2022, 07:50 PM

নারায়ণগঞ্জ, ডিসেম্বর ২২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলা থেকে আন্তজেলা ডাকাত দলের পাঁচ সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ। তার বিরুদ্ধে গত ৪ ডিসেম্বর রূপগঞ্জে পুলিশের গাড়িতে ডাকাতির ঘটনায় জড়িত থাকা অভিযোগ রয়েছে। বুধবার উপজেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। তাদের কাছ থেকে পুলিশের পোশাক, দুটি মোবাইল ফোনসেটসহ আরো কিছু ডাকাতির মাল উদ্ধার করা হয় বলে জানিয়েছেন রূপগঞ্জ থানার ওসি ফোরকান শিকদার। গ্রেপ্তারকৃতরা হলেন- রূপগঞ্জের জাহেদ আলী (৪২), জাহাঙ্গীর আলম (৩২), জহির (৩০), জাহিদুল (২০) ও রেজাউল করিম ওরফে কালা (২২)। ওসি জানান, গত ৪ ডিসেম্বর নরসিংদী জেলার সহকারি পুলিশ সুপারিনটেনডেন্ট (এএসপি) কাজী হেলাল উদ্দিন ও তার সহকারী নুরুজ্জামান ঢাকা থেকে মাইক্রোবাসে করে কর্মস্থলে ফিরছিলেন। ঢাকা-সিলেট মহাসড়কের রূপগঞ্জ উপজেলার ভুলতা বটতলা এলাকায় ১৫/২০ জনের একদল ডাকাত তাদের গাড়ির আটকায়। ডাকাতরা অস্ত্রের মুখে তাদের জিম্মি করে ফেলে। বাধা দিলে নুরুজ্জামানকে ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে পুলিশের পোশাক, আইডি কার্ডসহ মূল্যবান জিনিসিপত্র নিয়ে যায়। এ ঘটনায় নরসিংদী থানার পুলিশ কনস্টেবল সুমন বাদি হয়ে রূপগঞ্জ থানায় মামলা করেন। ওসি জানান, আটককৃতরা ওই ডাকাতির ঘটনায় জড়িত থাকার কথা স্বীকার করেছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এলএন/এমএসবি/২১৫৯ ঘ.