কিশোরগঞ্জ, ডিসেম্বর ২১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- কিশোরগঞ্জের সাত পৌরসভায় ২৭টি মনোনয়নপত্র বাতিল হয়েছে।
এর মধ্যে রয়েছে তিনটি মেয়র, ২১টি কাউন্সিলর ও তিনটি সংরক্ষিত মহিলা কাউন্সিলর প্রার্থীর মনোনয়নপত্র।
সোমবার ও মঙ্গলবার মনোনয়নপত্র বাছাই করা হয়।
জেলা নির্বাচন কর্মকর্তা রাশেদুল ইসলাম বলেন, বিধি মোতাবেক মনোনয়নপত্র জমা না দেওয়ায় তাদের মনোনয়নপত্র বাতিল করা হয়েছে।
পৌরসভাগুলো হলো- কিশোরগঞ্জ, করিমগঞ্জ, কটিয়াদি, হোসেনপুর, ভৈরব, কুলিয়ারচর ও বাজিতপুর।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/২৩০০ ঘ.
bdnews24