২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বান্দরবানে মাছ ব্যবসায়ীর কারাদণ্ড

ফরমালিন দিয়ে মাছ বিক্রি করায় বান্দরবান বাজারে এক মাছ ব্যবসায়ীকে কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Dec 2010, 01:55 PM

Updated : 25 Aug 2022, 07:50 PM

বান্দরবান, ডিসেম্বর ২১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ফরমালিন দিয়ে মাছ বিক্রি করায় বান্দরবান বাজারে এক মাছ ব্যবসায়ীকে কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। বান্দরবানের নির্বাহী ম্যাজিস্ট্রেট জাহিদ হোসেন সিদ্দিকীর নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত মঙ্গলবার বিকালে বান্দরবান বাজারের মাছ শেডে এই অভিযান চালায়। এই আদালতের সদস্য বান্দরবান পৌরসভার স্যানিটারি ইন্সপেক্টর মোহাম্মদ হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, বাজারের মাছ ব্যবসায়ী সুখবিলাস জলদাসের (৪০) মাছে পরীক্ষা করে ফরমালিন পাওয়া যায়। এ সময় তাকে গ্রেপ্তার করা হয়। আদালত তাকে তিন মাসের কারাদণ্ড ও ১০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরো এক মাসের কারাদণ্ড দেয়। পরে তাকে বান্দরবান কারাগারে পাঠানো হয়। জেলা মৎস্য কর্মকর্তা তোফাজ্জল হোসেন নির্বাহী ম্যাজিস্ট্রেটের সঙ্গে ছিলেন। ভ্রাম্যমান আদালত বাজারের বিভিন্ন ফলের দোকানেও অভিযান চালায়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/কেএমএস/১৯৪০ ঘ.