২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ধর্মীয় ভাবগাম্ভীর্যে আশুরা পালিত

যথাযোগ্য মর্যাদা ও ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে পালিত হয়েছে পবিত্র আশুরা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Dec 2010, 02:47 PM

Updated : 25 Aug 2022, 07:49 PM

ঢাকা, ডিসেম্বর ১৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- যথাযোগ্য মর্যাদা ও ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে পালিত হয়েছে পবিত্র আশুরা। দিবসটি উপলক্ষে শুক্রবার 'হায় হোসেন-হায় হোসেন' মাতমে তাজিয়া মিছিল বের করা হয়। ১০ মহররম মুসলিম বিশ্বে ত্যাগ ও শোকের প্রতীক। বাংলাদেশে ধর্মপ্রাণ মুসলমান বিশেষ করে শিয়া বর্ণের মুসলমানরা ধর্মীয় অনুশাসনের মধ্য দিয়ে পালন করেন দিনটি। এক হাজার ৩২৯ বছর আগে এই দিনে মহানবী হযরত মুহাম্মদ (স.)-এর দৌহিত্র হযরত ইমাম হোসেন (রা.) ফোরাত নদীর তীরে কারবালা প্রান্তরে শহীদ হন। আশুরা উপলক্ষে পুরান ঢাকায় হোসেনী দালান থেকে সকাল সাড়ে ১০টার দিকে 'হায় হোসেন-হায় হোসেন' মাতম তুলে বিশাল তাজিয়া মিছিল শুরু হয়। হাজারো মানুষের 'হায় হোসেন-হায় হোসেন' মাতমের শোক মিছিলটি আজিমপুর, নিউ মার্কেট হয়ে ধানমণ্ডি ২ নম্বর সড়কের পশ্চিম প্রান্তে 'কারবালা' প্রাঙ্গণে গিয়ে দুপুর ১টার দিকে শেষ হয়। এ সময় অনেককে নিজের দেহে আঘাত করে রক্ত ঝরাতে দেখা গেছে। এর আগে ভোরে আরেকটি মিছিল ইমামবাড়া থেকে বের হয়ে বকশী বাজার, নাজিমুদ্দিন রোড, চক বাজার, রহমতগঞ্জ, চাঁদনী ঘাট, উর্দু রোড ও বকশীবাজার ঘুরে আবার ইমামবাড়ায় ফিরে আসে। এছাড়া রাজধানীর মোহাম্মদপুর ও মিরপুরেও বের হয় তাজিয়া মিছিল। মিছিলে অংশগ্রহনকারীদের অনেকে গায়ে রক্তের রং লাগিয়ে ফুটিয়ে তোলেন কারাবালার সেই রক্তপাতের দৃশ্য। বর্তমান ইরাকে ফোরাত নদীর তীরে কারবালা ইতিহাসের সাক্ষী হয়ে আছে। হিজরি ৬১ সালের এই দিনে (৬৮০ খ্রিস্টাব্দের ১০ অক্টোবর) কারবালা প্রান্তরে ঘটে যায় মুসলমানদের জন্য এক হৃদয়বিদারক ঘটনা। ইমাম হোসেন পরিবার-পরিজন এবং অনুসারীদের নিয়ে সত্য ও ন্যায়ের পক্ষে যুদ্ধ করতে গিয়ে অত্যাচারী শাসক এজিদের বাহিনীর হাতে শহীদ হন। ওই ঘটনা স্মরণে অনেক শিয়া মুসলমান এদিন ইমাম হোসেনের বীরত্বপূর্ণ সংগ্রাম ও কারবালার প্রান্তরে তাকে যে সব দুর্ভোগ পোহাতে হয়েছিল, তার প্রতীকী অনুকরণও করে থাকেন। নানাভাবে নিজের দেহে আঘাত করে রক্ত ঝরিয়ে সহমর্মিতা প্রকাশ করতে প্রয়াসী হন তারা। অনেকে এদিন রোজাও রাখেন। আশুরা উপলক্ষে রাষ্ট্রপতি মো. জিল্লুর রহমান ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা পৃথক বাণী দেন। আশুরা উপলক্ষে দেশের অফিস আদালত ও সংবাদপত্র কার্যালয়ে সাধারণ ছুটি ঘোষণা করা হয়। রাষ্ট্রীয় প্রচার মাধ্যম বেতার, টেলিভিশন ও বেসরকারি টিভি চ্যানেলগুলো বিশেষ অনুষ্ঠান স