২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বিজয় দিবসে বঙ্গভবনে রাষ্ট্রপতির সংবর্ধনা

বিজয় দিবস উপলক্ষে রাষ্ট্রপতি মো. জিল্লুর রহমান বৃহস্পতিবার বিকালে বঙ্গভবনে এক সংবর্ধনার আয়োজন করেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Dec 2010, 03:08 PM

Updated : 25 Aug 2022, 07:48 PM

ঢাকা, ডিসেম্বর ১৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বিজয় দিবস উপলক্ষে রাষ্ট্রপতি মো. জিল্লুর রহমান বৃহস্পতিবার বিকালে বঙ্গভবনে এক সংবর্ধনার আয়োজন করেন। এতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা, যুদ্ধাহত মুক্তিযোদ্ধা, বীরশ্রেষ্ঠ খেতাব প্রাপ্ত মুক্তিযোদ্ধা পরিবারের সদস্যরা এতে অংশ নেন। স্বাধীনতা যুদ্ধে অংশ নেওয়া ভারতীয় সেনাবাহিনীর সাবেক সদস্যদের সফররত একটি প্রতিনিধিদলও অনুষ্ঠানে যোগ দেন। এছাড়া সাবেক রাষ্ট্রপতি এইচ এম এরশাদ, তত্ত্বাবধায়ক সরকারের সাবেক প্রধান উপদেষ্টাগণ, সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি, মন্ত্রিসভার সদস্য, প্রধানমন্ত্রীর উপদেষ্টাবৃন্দ, কূটনীতিক, সিনিয়র আইনজীবী, সুপ্রিম কোর্টের বিচারপতি, নির্বাচন কমিশনারগণ, সংসদ সদস্যবর্গ, সিনিয়র রাজনৈতিক নেতৃবৃন্দ, তিন বাহিনীর প্রধানগণ, বিভিন্ন জাতীয় দৈনিক ও সংবাদ মাধ্যমের সম্পাদক, শিক্ষাবিদ, ব্যবসায়ী সংগঠনের নেতা, সিনিয়র সাংবাদিক, ধর্মীয় নেতৃবৃন্দ, শিল্পী-সাহিত্যিক ও গণ্যমান্য ব্যক্তিরা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী যুদ্ধাহত মুক্তিযোদ্ধা এবং অভ্যাগতদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন। পরে সাংস্কৃতিক অনুষ্ঠানে শিশু শিল্পীদের পাশাপাশি সঙ্গীত পরিবেশন করেন শিল্পী সাবিনা ইয়াসমিন, আব্দুল জব্বার, কনকচাঁপা, ফকির আলমগীর প্রমুখ। এছাড়া সশস্ত্র বাহিনী, আনসার ও ভিডিপি'র বাদকদল যন্ত্র সঙ্গীত পরিবেশন করে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/বিএম/পিসি/এইচএ/২০৫০ ঘ.