ঢাকা, ডিসেম্বর ১৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) কয়েকটি পদে আগামী ২০, ২১ ও ২২ ডিসেম্বর অনুষ্ঠেয় মৌখিক পরীক্ষা স্থগিত করা হয়েছে।
বুধবার এক সরকারি তথ্যবিবরণীতে এ তথ্য জানানো হয়।
এতে বলা হয়, এনবিআর'র ইন্সপেক্টর, এপ্রেইজার, প্রিভেন্টিভ অফিসার, গোয়েন্দা কর্মকর্তা ও সহকারী রাজস্ব কর্মকর্তা পদে মৌখিক পরীক্ষা অনিবার্য কারণে স্থগিত করা হয়েছে।
পরীক্ষার নতুন তারিখ ও সময় পরে পত্রিকায় বিজ্ঞপ্তি দিয়ে জানানো হবে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/পিসি/এইচএ/২২৩৬ ঘ.
bdnews24