লন্ডন, ডিসেম্বর ১৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- আগামী জানুয়ারি থেকে যুক্তরাজ্যে ইংরেজি ভাষা শিক্ষা কোর্সে অংশগ্রহণকারী শিক্ষার্থীরা ছয় মাসের বদলে ১১ মাস থাকতে পারবে।
১১ জানুয়ারি থেকে সম্প্রসারিত শিক্ষার্থী ভিসা কার্যক্রমের আওতায় শিক্ষার্থীরা এ ভিসার আবেদন করতে পারবে। যুক্তরাজ্য সীমান্ত সংস্থা (ইউকেবিএ) গত সোমবার এ ঘোষণা দিয়েছে।
ছয় মাসের বেশি মেয়াদে অন্য বিষয়ে পড়তে আগ্রহী শিক্ষার্থীদের পযেন্টভিত্তিক টায়ার ৪ প্রক্রিয়াতেই আবেদন করতে হবে।
বর্তমানে শিক্ষার্থী ভিসায় যুক্তরাজ্য গেলে ছয় মাসের বেশি থাকার অনুমতি নেই।
যুক্তরাজ্যের অভিবাসনমন্ত্রী ড্যামিয়েন গ্রিন বলেছেন, "বর্তমানে যেসব কোর্সে শিক্ষার্থীরা অংশ নিতে পারে সেগুলোর কিছুকিছুর ক্ষেত্রে ছয় মাস মেয়াদ যথেষ্ট নয়। এ খাতে জড়িতদের পক্ষ থেকে বিষয়টি উপস্থাপনের পর এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।"
শিক্ষার্থী ভিসায় গত বছর ৩৭ হাজারেরও বেশি ব্যক্তি যুক্তরাজ্যে আসে। এদের বেশিরভগাই আসে ইংরেজি শিখতে। কার্যকরের ১২ মাসের মধ্যে স
bdnews24