২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নারায়ণগঞ্জে ডাকাতি

নারায়ণগঞ্জ সদর উপজেলায় মঙ্গলবার রাতে একটি বাড়িতে ডাকাতি হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Dec 2010, 02:08 PM

Updated : 25 Aug 2022, 07:48 PM

নারায়ণগঞ্জ, ডিসেম্বর ১৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নারায়ণগঞ্জ সদর উপজেলায় মঙ্গলবার রাতে একটি বাড়িতে ডাকাতি হয়েছে। গোগনগর মুসিনাবন্দ এলাকায় এ ডাকাতি শেষে যাওয়ার সময় তারা বোমা ফাটিয়ে এলাকায় আতঙ্ক সৃষ্টি করে বলে পুলিশ জানিয়েছে। ডাকাতরা বাড়ির লোকজনের হাত-পা বেঁধে অন্তত ১০০ ভরি স্বর্ণালংকার ও নগদ ৫১ হাজার টাকা নিয়ে যায়। নারায়ণগঞ্জ সদর মডেল থানার ওসি আকতার হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, রাত ৩টায় ১৫/১৬ জন মুখোশপরা ডাকাত মুসিনাবন্দ এলাকায় মাসুদ রানার বাড়িতে ঢোকে। তারা বাড়ির লোকজনকে অস্ত্রের ভয় দেখিয়ে হাত-পা বেঁধে লুটপাট চালায়। এ ঘটনায় থানায় মামলা হয়েছে বলে জানান পুলিশ কর্মকর্তা। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এলএন/ডিডি/২০০৫ ঘ.