ঢাকা, ডিসেম্বর ১৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, ভূমিকম্পজনিত দুর্যোগ মোকাবেলায় সেনাবাহিনীতে অনুসন্ধান ও উদ্ধারকারী দল গঠনের পরিকল্পনা করা হয়েছে।
সেনাবাহিনীর ইঞ্জিনিয়ারিং কোর, পদাতিক ও অন্যান্য কোরের কর্মদক্ষতা ও সম্পদ অনুযায়ী ভারি, মাঝারি ও হালকা- এই তিনটি শ্রেনীতে দল গঠন করা হবে।
ঢাকা সেনানিবাসে ১৪ স্বতন্ত্র ইঞ্জিনিয়ার ব্রিগেড প্রশিক্ষণ মাঠে বুধবার সকালে ভূমিকম্প ও অন্যান্য দুর্যোগ মোকাবেলায় সংগৃহীত যন্ত্রপাতি হস্তান্তর অনুষ্ঠানে শেখ হাসিনা সরকারের এই পরিকল্পনার কথা জানান।
শেখ হাসিনা বলেন, "ভবিষ্যতে এই শ্রেনীবিন্যাস অনুযায়ী অনুসন্ধান ও উদ্ধারকারী দলগুলোকে প্রয়োজনীয় সরঞ্জামাদি ও প্রশিক্ষণ দেওয়া হবে।"
দুর্যোগ মোকাবেলায় ও উদ্ধার কাজের জন্য সরকারের আন্তরিকতার বিষয়টি তুলে ধরে প্রধানমন্ত্রী বলেন, "এই সব সরঞ্জাম সংগ্রহে সম্ভাব্য সবকিছু আমরা করবো।"
তিনি বলেন, "ভূমিকম্পজনিত দুর্যোগে ব্যবহারের জন্য প্রয়োজনীয় যন্ত্রপাতি সংগ্রহের ধারা অব্যাহত থাকবে। আমরা যে কোনো দুর্যোগে জনগণের পাশে দাড়িয়ে তাদের দুঃখ-দুর্দশা লাঘব করতে পারবো।"
রাজধানীর পান্থপথে বসুন্ধরা সিটি ও নিমতলীর অগ্নিকাণ্ড, বেগুনবাড়ির দালান ধস, আমিন বাজারে বাস নদীতে পড়ে যাওয়া, স
bdnews24