২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

গাজীপুরে ট্রেনের ধাক্কায় যুবকের মৃত্যু

গাজীপুর সদর উপজেলার ধীরাশ্রম এলাকায় ট্রেনের ধাক্কায় অজ্ঞাতপরিচয় এক যুবক মারা গেছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Dec 2010, 10:50 AM

Updated : 25 Aug 2022, 07:48 PM

গাজীপুর, ডিসেম্বর ১৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- গাজীপুর সদর উপজেলার ধীরাশ্রম এলাকায় ট্রেনের ধাক্কায় অজ্ঞাতপরিচয় এক যুবক মারা গেছেন। পুলিশ জানিয়েছে, নিহতের বয়স ২০ বছরের কাছাকাছি। বুধবার দুপুরে তার লাশ উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। রেলওয়ের টঙ্গী পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক (এসআই) আবুল খায়ের বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, বুধবার দুপুর ১২টার দিকে ধীরাশ্রম রেলস্টেশনের আধা কিলোমিটার দক্ষিণে ট্রেন লাইনের পাশ থেকে তার লাশ উদ্ধার করা হয়। তিনি বলেন, ধারণা করা হচ্ছে, ট্রেনের ধাক্কায় মাথায় আঘাত পেয়ে তার মৃত্যু হয়। তার পরনে ছিলো কালো রংয়ের হাফ প্যান্ট। এ ব্যাপারে ঢাকায় জিআরপি থানায় মামলা হয়েছে বলেও তিনি জানান। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এজে/১৬৪৭ ঘ.