২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বিধিমালা ঠিক হয়নি, ভাঙার জন্য জাহাজ আনতে নিষেধাজ্ঞা

হাইকোর্টের রায় বাস্তবায়নের আগ পর্যন্ত ভাঙার জন্য বিদেশ থেকে বাংলাদেশে জাহাজ আনার ওপর নিষেধাজ্ঞা দিয়েছে হাইকোর্ট।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Dec 2010, 10:23 AM

Updated : 25 Aug 2022, 07:48 PM

ঢাকা, ডিসেম্বর ১৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- হাইকোর্টের রায় বাস্তবায়নের আগ পর্যন্ত ভাঙার জন্য বিদেশ থেকে বাংলাদেশে জাহাজ আনার ওপর নিষেধাজ্ঞা দিয়েছে হাইকোর্ট। একইসঙ্গে সরকারতে তিন মাসের মধ্যে পুরনো রায় অনুযায়ী জাহাজ ভাঙা বিষয়ক বিধিমালা তৈরির নির্দেশ দেওয়া হয়েছে। বাংলাদেশ পরিবেশ আইনজীবী সমিতির (বেলা) করা এক আবেদনে বুধবার বিচারপতি এএইচএম শামসুদ্দিন চৌধুরী ও বিচারপতি শেখ মো. জাকির হোসেনের বেঞ্চ এ আদেশ দেয়। বিধিমালা প্রণয়নের জন্য আগামী এক মাসের মধ্যে বিশেষজ্ঞদের নিয়ে একটি উচ্চ ক্ষমতার কমিটি গঠন করতেও বলা হয়েছে। আদালত আদেশে বলেছে, "মানুষের স্বাস্থ্যের নিরাপত্তা বিধান না করে বর্জ্য জাহাজ আমদানি করা যাবে না। ভাঙার জন্য জাহাজ এমনভাবে আনতে হবে যাতে মানুষের স্বাস্থ্যের ঝুঁকি না থাকে।" "এ বিষয়ে ইতোপূর্বে হাইকোর্টের দেওয়া রায় অক্ষরে অক্ষরে পালন করতে হবে। হাইকোর্টের ওই রায় না মানা পর্যন্ত বাংলাদেশের জলসীমায় কোনো বর্জ্য জাহাজ প্রবেশ করতে পারবে না", বলা হয় আদেশে। এ বিষয়ে ২০০৯ সালের ১৭ মার্চ এবং পরবর্তীতে দেওয়া হাইকোর্টের আদেশ মেনে বিধিমালা প্রণয়নের নির্দেশ চেয়ে গত রোববার একটি আবেদন করে বেলা। ওই আবেদনের ওপর বেলার পক্ষে শুনানি করেন সৈয়দা রেজওয়ানা হাসান। তিনি শুনানিতে বলেন, "হাইকোর্টের রায়ের আলোকে সরকার বিধিমালা প্রণয়ন করেনি। বিপজ্জনক বর্জ্য ব্যবস্থাপনা বিধিমালার যে খসড়া করা হয়েছে তা পর্যাপ্ত নয়। হাইকোর্টের রায়ের আলোকে ওই বিধিমালার খসড়া করা হয়নি। হাইকোর্ট ছয়টি আইন অনুসারে বিধিমালা প্রণয়ন করতে বলেছিলো।" আইন ছয়টি হচ্ছে- বাসেল কনভেনশন ১৯৮৯, পরিবেশ সংরক্ষণ আইন ১৯৯৫, পরিবেশ সংরক্ষণ রুলস ১৯৯৭, শ্রম আইন ২০০৬, মেরিন ফিশারিজ আইন ১৯৮০ এবং টেরিটোরিয়াল ওয়াটার ম্যানেজমেন্ট অ্যাক্ট ১৯৭৪। আদালতে বাংলাদেশ শিপ ব্রেকিং অ্যাসোসিয়েশনের পক্ষে শুনানি করেন রফিক উল হক, রোকনউদ্দিন মাহমুদ, আনিসুল হক ও ফজলে নূর তাপস। গত বছরের ১৭ মার্চ দেওয়া রায়ে পরিবেশ ছাড়পত্রহীন শিপ ব্রেকিং ইয়ার্ডগুলোর কর্মকাণ্ড নির্দেশ পাওয়ার দুই সপ্তাহের মধ্যে বন্ধ করা নিশ্চিত করতে পরিবেশ অধিদপ্তরকে নির্দেশ দিয়েছিলো হাইকোর্ট। জনস্বার্থে দায়ের করা বেলার একটি রিটের পরিপ্রেক্ষিতে বিচারপতি ইমান আলী ও শেখ আব্দুল আউয়ালকে নিয়ে গঠিত হাইকোর্টের একটি বেঞ্চ ওই রায় দিয়েছিলো। আদেশে বলা হয়, বৈধ ও বাধ্যতামূলক পরিবেশ সংক্রান্ত ছাড়পত্র ছাড়া শিপ ইয়ার্ডে জাহাজ ভাঙার কোনো কাজ করা যাবে না। হাইকোর্ট সংশ্লিষ্ট তথ্য যথাযথভাবে যাচাই-বাছাই না করা পর্যন্ত পরিবেশবাদী সংগঠন গ্রিন পিসের তালিকাভুক্ত কোনো জাহাজ ভাঙার জন্য বাংলাদেশে না আনার নির্দেশ দেয়। আদেশে আরো বলা হয়, আইন অনুযায়ী সংশ্লিষ্ট জাহাজটির বর্জ্য পরিষ্কার এবং এ ধরনের জাহাজ ভাঙার মতো অবকাঠামোগত সুযোগ-সুবিধা আছে কিনা, তাও খতিয়ে দেখতে হবে। বাংলাদেশের সীমানার বাইরেই ক্ষতিকর বর্জ্য পরিষ্কার না করে কোনো জাহাজ যাতে দেশে প্রবেশ করতে না পারে তা নিশ্চিত করার জন্যও সরকারকে নির্দেশ দেয় আদালত। শ্রমিকদের জন্য কাজের নিরাপদ ব্যবস্থা, ক্ষতিকর বর্জ্য ফেলার যথাযথ ব্যবস্থা এবং পরিবেশ সংরক্ষণের বিষয়টি নিশ্চিত করার পরই কেবল জাহাজ ভাঙার কাজ করা যেতে পারে বলে উল্লেখ করে আদালতের আদেশে সরকারকে এ বিষয়টি নিশ্চিত করতে বলা হয়। গ্রিন পিসের তালিকাভুক্ত জাহাজ এমটি এন্টারপ্রাইজের বাংলাদেশে প্রবেশকে চ্যালেঞ্জ করে বেলা ২০০৮ সালের সেপ্টেম্বরে একটি রিট দাখিল করে। সে সময় গ্রিন পিসের তালিকাভুক্ত এমটি আলফাশিপ ও এসএস নরওয়েকে প্রবেশ করতে দিতে বাংলাদেশ আস্বীকার করেছিলো। পরিবেশ অধিদপ্তর ২০০৮ সালের ১১ ডিসেম্বর এক প্রতিবেদনে জানিয়েছিল- ৩৬টি শিপ ব্রেকিং ইয়ার্ডের একটিও পরিবেশ সংক্রান্ত ছাড়পত্র নেয়নি। এমন কি, ছাড়পত্র পাওয়ার জন্য আবেদন পর্যন্ত করেনি। এই ইয়ার্ডগুলোকে 'লাল' (খুবই বিপজ্জনক) শ্রেণীর প্রতিষ্ঠান হিসেবে চিহ্নিত করা হয়েছে। তবে পরে তৈরি করা খসড়া বিধিমালা অনুযায়ী স