চট্টগ্রাম, ডিসেম্বর ১৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- পরিবেশ আইন লঙ্ঘন করে বহুতল ভবন নির্মাণ করায় চট্টগ্রামে ছয় ডেভেলপার প্রতিষ্ঠানকে মোট ২০ লাখ টাকা জরিমানা করেছে পরিবেশ অধিদপ্তর।
মঙ্গলবার পরিবেশ অধিদপ্তরের পরিচালক (এনফোর্সমেন্ট) মোহাম্মদ মুনীর চৌধুরী নগরীর জাকির হোসেন সড়ক ও খুলশী এলাকায় দিনব্যাপী এক বিশেষ অভিযানে এ জরিমানা করেন।
মুনীর চৌধুরী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, বহুতল ভবন নির্মাণে পরিবেশ আইন লঙ্ঘন করায় ওই ছয় প্রতিষ্ঠানকে জরিমানা করা হয়েছে।
দন্ডিত প্রতিষ্ঠানগুলো হলো- গ্রীন এস্টেট লিমিটেড, গৃহ নক্সা হোল্ডিং লিমিটেড, সিদ্দিক অ্যান্ড কোং, আর এল পার্ক ভিউ, প্রগ্রেস হোল্ডিং লিমিটেড এবং কনকর্ড রিয়েল এষ্টেট।
ভবন নির্মাণ আইন লংঘন করে চট্টগ্রামে অপরিকল্পিতভাবে বহুতল ভবন নির্মাণ করায় নগরবাসীর জীবন চরম ঝুঁকির মধ্যে রয়েছে বলে জানান পরিবেশ অধিদপ্তরের পরিচালক।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/সিএম/এইচএ/২২১১ ঘ.
bdnews24