২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মনোহরদীতে ডাকাতি, আহত ১

নরসিংদীর মনোহরদী উপজেলার পীরপুর গ্রামে এক বাড়িতে ডাকাতি হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Dec 2010, 12:15 PM

Updated : 25 Aug 2022, 07:48 PM

নরসিংদী, ডিসেম্বর ১৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নরসিংদীর মনোহরদী উপজেলার পীরপুর গ্রামে এক বাড়িতে ডাকাতি হয়েছে। ডাকাতদের ছুরিকাঘাতে বিল্লাল হোসেন নামের এক যুবক গুরুতর আহত হয়েছে। তাকে মনোহরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। মনোহরদী থানার ওসি সাইদুর রহমান জানান, ২০/২৫ জনের ডাকাত দল সোমবার দিবাগত রাতে ওই বাড়িতে ঘরের দরজা ভেঙ্গে ভেতরে প্রবেশ করে। ডাকাতরা অস্ত্রের মুখে পরিবারের সকলকে জিম্মি করে নগদ ২০ হাজার টাকা, ৬ ভরি স্বর্ণালঙ্কার, ৩টি মোবাইল ফোন সেট, একটি সাইকেল ও কাপড়সহ ৫ লক্ষাধিক টাকার মালামাল লুটে নেয়। এ সময় বাধা দেওয়ায় ডাকাতের ছুরিকাঘাতে বিল্লাল (২০) নামের এক যুবক আহত হয়। ওসি জানান, ডাকাতদের গ্রেপ্তারের চেষ্টা চলছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/কেএমএস/১৮১০ ঘ.