২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বিয়ের এক সপ্তাহ আগে খুন

বিয়ের এক সপ্তাহ আগে ঝিনাইদহে এক তরুণী খুন হয়েছেন। পুলিশের ধারণা, ওই তরুণীর পাণিপ্রার্থী কেউ এ ঘটনা ঘটিয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Dec 2010, 07:22 AM

Updated : 25 Aug 2022, 07:48 PM

ঝিনাইদহ, ডিসেম্বর ১৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বিয়ের এক সপ্তাহ আগে ঝিনাইদহে এক তরুণী খুন হয়েছেন। পুলিশের ধারণা, ওই তরুণীর পাণিপ্রার্থী কেউ এ ঘটনা ঘটিয়েছে। নিহত হাজেরা খাতুনের (১৮) বাড়ি হরিণাকুণ্ডু উপজেলার কুলবাড়ে গ্রামে। আগামী ২০ ডিসেম্বর তার বিয়ের দিন ঠিক ছিলো। মঙ্গলবার সকালে বাড়ির পাশেই দুর্বৃত্তরা গলা কেটে হাজেরাকে হত্যা করে বলে পুলিশ জানায়। হরিণাকুণ্ডু থানার ওসি জাহাঙ্গীর আলম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "সকালে হাজেরার মোবাইলে একটি ফোন এলে তিনি কথা বলতে বলতে বাড়ির পাশে পান বরজের ভেতর যান। সেখানে ওঁৎ পেতে থাকা দুর্বৃত্তরা ধারালো অস্ত্র দিয়ে গলা কেটে তাকে হত্যা করে পালিয়ে যায়।" ওসি বলেন, হাজেরাকে হয়তো অন্য কেউ বিয়ে করতে ব্যর্থ হয়ে এ ঘটনা ঘটাতে পারে। নিহত হাজেরার বাবার নাম রফিকউদ্দিন। বড়বাড়ি মধূপুর গ্রামের মো. মিলনের সঙ্গে পারিবারিকভাবে তার বিয়ে ঠিক হয়েছিলো। লাশ ময়নাতদন্তের জন্য ঝিনাইদহ সদর হাসপাতাল মর্গে পাঠনো হয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/আরএ/এমআই/১৩২৪ ঘ.