রংপুর, ডিসেম্বর ১৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রংপুরে ইউনিয়ন পরিষদের এক চেয়ারম্যানকে হত্যা করেছে সন্ত্রাসীরা।
নিহত আব্দুস সাত্তার (৫০) সদর উপজেলার দর্শনা ইউনিয়ন পরিষদের সদস্য ছিলেন।
মঙ্গলবার সকালে মিঠাপুকুর উপজেলার বৈরাগীগঞ্জ এলাকায় ঢাকা-রংপুর সড়ক থেকে তার লাশ উদ্ধার করা হয় বলে পুলিশ জানিয়েছে।
মিঠাপুকুর থানার ওসি আলতাফ হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, সন্ত্রাসীরা অস্ত্রের মুখে অপহরণ করে সাত্তারকে। এরপর গলায় রশি পেঁঁচিয়ে শ্বাসরোধে তাকে হত্যা করা হয়। হত্যার পর লাশটি বৈরাগীগঞ্জ এলাকায় সড়কে ফেলে যায়।
সাত্তারের দেহেও আঘাতের চিহ্ন রয়েছে বলে ওসি জানান।
এ বিষয়ে নিহতের ছেলে শাহীন বাদি হয়ে মিঠাপুকুর থানায় একটি হত্যা মামলা করেছেন ।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমআর/এমআই/১২৫৫ ঘ.
bdnews24