২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নওগাঁয় ইটভাটার চিমনি ধসে নিহত ২

নিয়ামতপুর উপজেলার গাবতলীতে সোমবার বিকালে নির্মাণাধীন একটি ইটভাটার চিমনি ধসে দুই শ্রমিকের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন দুইজন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Dec 2010, 02:30 PM

Updated : 25 Aug 2022, 07:47 PM

নওগাঁ, ডিসেম্বর ১৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নিয়ামতপুর উপজেলার গাবতলীতে সোমবার বিকালে নির্মাণাধীন একটি ইটভাটার চিমনি ধসে দুই শ্রমিকের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন দুইজন। এরা হলেন- জেলার মান্দা উপজেলার বিনোদপুর গ্রামের আব্দুস সোবহান (৩০) ও সদর উপজেলার শৈলগাছী গ্রামের আব্দুস সাত্তার (২৫)। আহত ইমতিয়াজ আলী (২৬) ও রবিউল ইসলামকে (২৮) নিয়ামতপুর উপজেলা হাসপাতালে ভর্তি করা হয়েছে। নিয়ামতপুর থানার ওসি শহীদ সারোয়ার হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, বিকাল ৩টার দিকে এলাকার শাহিনুল ইসলাম শাহীনের ইটভাটার ১২০ ফুট উঁচু চিমনি ধসে ঘটনাস্থলেই দু'জনের মৃত্যু হয়। নিয়ম বহির্ভূতভাবে তড়িঘড়ি করে ইটভাটার ওই চিমনি তৈরি করায় এ দুর্ঘটনা ঘটেছে। এ ঘটনায় মামলা দায়েরের প্রক্রিয়া চলছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এলএন/ডিডি/২০২৩ ঘ.