২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

গাজীপুরে গৃহবধূ খুন

বাড়ি ভাড়া নেওয়ার কথা বলে গাজীপুর সদর উপজেলায় এক গৃহবধূকে খুন করে মালামাল লুট করেছে দুর্বৃত্তরা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Dec 2010, 02:04 PM

Updated : 25 Aug 2022, 07:47 PM

গাজীপুর, ডিসেম্বর ১৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বাড়ি ভাড়া নেওয়ার কথা বলে গাজীপুর সদর উপজেলায় এক গৃহবধূকে খুন করে মালামাল লুট করেছে দুর্বৃত্তরা। উপজেলার মধ্যমারিয়ালি এলাকায় সোমবার নিহত রুমা আক্তার খান স্থানীয় আসলাম পারভেজের স্ত্রী বলে পুলিশ জানিয়েছে। আসলাম পারভেজ সাংবাদিকদের বলেন, দুপুরে তিনজন তরুণ তাদের ঘর ভাড়া নিতে আসে। ওই সময় রুমা তাদের বাসা দেখাতে ঘরের ভিতরে নিয়ে গেলে তারা গলায় গামছা পেঁচিয়ে রুমাকে হত্যা করে। এরপর তাদের পালিত মেয়ে নুসরাতকে (৪) চেয়ারের সঙ্গে বেঁধে রেখে বাসা থেকে নগদ ৬৬ হাজার টাকা ও মূল্যবান মালামাল লুট করে নিয়ে যায়। পরে দুপুর আড়াইটার দিকে নুসরাতের চিৎকারে প্রতিবেশীরা এসে ঘটনাটি জেনে আসলামকে খবর দেয়। জয়দেবপুর থানার উপ-পরিদর্শক রফিকুল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, বিকালে রুমার লাশ ময়নাতদন্তের জন্য গাজীপুর সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এলএন/ডিডি/২০০০ ঘ.