ঢাকা, ডিসেম্বর ১৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রোগ-বালাইযুক্ত বিদেশি উদ্ভিদ আমদানির ক্ষেত্রে জরিমানা ও শাস্তির বিধান রেখে 'উদ্ভিদ সঙ্গনিরোধ আইন, ২০১০' এর খসড়া মন্ত্রিসভা অনুমোদন করেছে।
সোমবার সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত মন্ত্রিসভার বৈঠকে এ অনুমোদন দেওয়া হয়।
প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় মন্ত্রিসভার সদস্য, প্রধানমন্ত্রীর উপদেষ্টা ও প্রতিমন্ত্রী এবং সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের সচিবসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
বৈঠক শেষে প্রধানমন্ত্রীর প্রেস সচিব আবুল কালাম আজাদ সাংবাদিকদের বলেন, "রোগ-বালাইযুক্ত বিদেশি গাছপালা বা উদ্ভিদ আমদানির ক্ষেত্রে কঠোর ব্যবস্থা নিতে জরিমানা ও শাস্তির বিধান রেখে এ আইনের খসড়াটি অনুমোদন করা হয়েছে।
"ভবিষ্যতে পরিবেশের জন্য ক্ষতিকর উদ্ভিদ বা গাছপালা দেশে ঢোকা বন্ধ করতে আইনটি করা হচ্ছে। দেশের জীববৈচিত্র এবং পরিবেশ সুরক্ষায় আইনটি কার্যকর ভূমিকা রাখবে।"
মন্ত্রণালয় সূত্রে জানা যায়, খসড়া আইনে রোগ-বালাইযুক্ত উদ্ভিদ আমদানির জন্য সর্বোচ্চ এক লাখ টাকা জরিমানা অথবা দুই বছরের কারাদণ্ড অথবা উভয় দণ্ডের বিধান রাখা হয়েছে। এক্ষেত্রে এ ধরনের উদ্ভিদ বা গাছপালা আমদানির অভিযোগ প্রমাণিত হতে হবে।
আবুল কালাম আজাদ আরো জানান, বৈঠকে প্রধানমন্ত্রীর সা
bdnews24