কামরান রেজা চৌধুরী
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম জ্যেষ্ঠ প্রতিবেদক
ঢাকা, ডিসেম্বর ১৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- স্বাধীনতা যুদ্ধে অসাধারণ অবদান রাখার জন্য প্রায় ৪০০ জন বিদেশিকে সম্মাননা জানানোর উদ্যোগ নিয়েছে বাংলাদেশ সরকার। তাদের মধ্যে ভারতের ২২৬ জন এবং পাকিস্তানের ৪০ জন রয়েছেন।
তালিকায় ভারতের প্রয়াত প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী, কিউবার সাবেক প্রেসিডেন্ট ফিদেল ক্যাস্ত্রো, যুগোস্লাভিয়ার প্রয়াত প্রেসিডেন্ট মার্শাল জোসেফ টিটো এবং সাবেক সোভিয়েত ইউনিয়নের প্রধানমন্ত্রী লিওনিদ ব্রেজনেভ রয়েছেন।
২৪টি আন্তর্জাতিক সংস্থাও এই তালিকায় রয়েছে।
১৯৭১ সালে পাকিস্তানি বাহিনীর সঙ্গে নয় মাসের রক্তক্ষয়ী যুদ্ধের মধ্য দিয়ে স্বাধীনতা অর্জনের ৩৯ বছর পর তাদেরকে এই সম্মাননা দেওয়া হচ্ছে।
তালিকার ৩৮৮ জনের মধ্যে রাজনীতিবিদরা ছাড়াও কবি, দার্শনিক, সাংবাদিক, মানবাধিকার কর্মী, গায়ক, চলচ্চিত্রকার ও সামরিক ব্যক্তিত্বের নাম রয়েছে যারা স্বাধীনতাযুদ্ধে বাঙালির ওপর পাকিস্তানি সেনাদের বর্বরতার চিত্র বিশ্ব স
bdnews24