২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

পাবনায় অস্ত্র ও গুলি উদ্ধার

পাবনার ঈশ্বরদী উপজেলায় আগ্নেয়াস্ত্র ও গুলি উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় কেউ গ্রেপ্তার হয়নি।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Dec 2010, 07:42 AM

Updated : 25 Aug 2022, 07:47 PM

পাবনা, ডিসেম্বর ১২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- পাবনার ঈশ্বরদী উপজেলায় আগ্নেয়াস্ত্র ও গুলি উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় কেউ গ্রেপ্তার হয়নি। শনিবার রাত ১১টার দিকে উপজেলার দাশুরিয়া এলাকার একটি ধানের চাতাল থেকে এগুলো উদ্ধার করা হয় বলে র‌্যাব জানিয়েছে। র‌্যাব-১২ এর পাবনার অধিনায়ক ক্যাপ্টেন নাদিম সাংবাদিকদের জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে দুটি রিভলবার, একটি শার্টারগান, একটি পাইপগান এবং নয় রাউন্ড গুলি উদ্ধার করা হয়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমইউএস/আরএ/১৩৩৮ ঘ.