২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নড়াইলে একাধিক মামলার আসামি গ্রেপ্তার

নড়াইলে পুলিশের ওপর হামলাসহ একাধিক মামলার এক আসামিকে পুলিশ গ্রেপ্তার করেছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Dec 2010, 04:04 PM

Updated : 25 Aug 2022, 07:47 PM

নড়াইল, ডিসেম্বর ১১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নড়াইলে পুলিশের ওপর হামলাসহ একাধিক মামলার এক আসামিকে পুলিশ গ্রেপ্তার করেছে। শনিবার সন্ধ্যায় লোহাগড়া উপজেলার কচুয়াবাড়ি এলাকা থেকে পারভেজ কাজীকে (৩২) গ্রেপ্তার করা হয়। পারভেজ লোহাগড়া উপজেলার বয়রা গ্রামের খোরশেদ কাজীর ছেল। তার বিরুদ্ধে লোহাগড়া থানা পুলিশের ওপর হামলাসহ একাধিক মামলা রয়েছে বলে পুলিশ জানিয়েছে। লোহাগড়া থানার উপ-পরিদর্শক জুলফিকার আলী বলেন, গত ১৯ নভেম্বর লোহাগড়া উপজেলার উলা গ্রামে আওয়ামী লীগের দুই গ্র"পের সংঘর্ষ থামাতে গেলে হামলায় উপ-পরিদর্শক শংকর কুমার মাতুব্বর, দুই কনস্টেবল ও যুবলীগ নেতা কাজী বশিরুল হকসহ ১৫ জন আহত হয়। এ ঘটনায় শংকর কুমার মাতুব্বর বাদী হয়ে পারভেজ কাজীসহ ৬৫ জনের নাম উল্লেখ করে অজ্ঞাত আরো দেড়শ'রও বেশি ব্যক্তির বিরুদ্ধে থানায় মামলা করেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/২১৪৮ ঘ.