ঢাকা, ডিসেম্বর ১১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ঢাকার কেরানীগঞ্জে এক পরিবারের চার নারী সদস্য এসিড নিক্ষেপের শিকার হয়েছে। তাদের মধ্যে এক বছরের একটি শিশুও রয়েছে।
পুলিশ জানিয়েছে, কেরানীগঞ্জ মডেল থানা এলাকার উত্তর বাহেরচর এলাকার সুরুজ মিয়ার বাড়িতে শনিবার প্রথম প্রহরে এ ঘটনা ঘটে।
আহত এক জনের স্বামীর প্রথম স্ত্রীর ভাই সোহেল এ ঘটনা ঘটিয়েছে বলে অভিযোগ করা হচ্ছে। পুলিশ বলছে, সোহেলকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।
কেরানীগঞ্জ থানার ওসি আসাদুজ্জামান জানান, ভাকুর্তা গ্রামে অভিযান চালিয়ে বিকালে সোহেলের ভাই হারুনকে গ্রেপ্তার করা হয়েছে।
আহতরা হলেন
bdnews24