ঢাকা, ডিসেম্বর ১০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রাজধানীর বনানীতে সুইট ড্রিম নামের আবাসিক হোটেলে শুক্রবার ভোররাতে আগুন লেগেছিলো।
দমকল বাহিনী জানিয়েছে, ৬০ নম্বর কামাল আতাতুর্ক এভিনিউয়ের ১৬তলা ওই আবাসিক হোটেলের ১২তলার ১২০৫ নম্বর কক্ষে ভোর ৪টার দিকে আগুন লাগে। খবর পেয়ে দমকল বাহিনীর দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে ৫টার দিকে তা নিয়ন্ত্রণে আনে।
দমকল বাহিনীর নিয়ন্ত্রণ কক্ষের কর্মী জিয়া উদ্দিন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, আগুনে কক্ষের সব মালামাল পুড়ে গেছে। ধারণা করা হচ্ছে, এতে প্রায় পাঁচ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।
তিনি আরো জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, সিগারেটের আগুন থেকে ওই অগ্নিকাণ্ডের সূত্রপাত।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/কেটি/এজে/১১৫০ ঘ.
bdnews24