ফেনী, ডিসেম্বর ০৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- কুমিল্লার চৌদ্দগ্রামে বৃহস্পতিবার এক সড়ক দুর্ঘটনায় ফেনী পৌরসভার মেয়র নুরুল আবসার গুরুতর আহত হয়েছেন।
আশঙ্কাজনক অবস্থায় তাকে ঢাকায় পাঠানো হয়েছে বলে জানিয়েছেন পৌরসভার কাউন্সিলর ওমর ফারুক বেলাল।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে তিনি বলেন, "মেয়র বৃহস্পতিবার সকালে নিজের গাড়িতে ঢাকা থেকে ফেনী আসছিলেন। বেলা ১১টার দিকে চৌদ্দগ্রামের বাতিসার কাছে বিপরীত দিক থেকে আসা দ্রুতগামী একটি বাসের সঙ্গে মেয়রের গাড়ির সংঘর্ষ হয়। এতে মেয়র ও তার গাড়িচালক মো. হুমায়ুন গুরুতর আহত হন।
"প্রথমে তাদেরকে চৌদ্দগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। সেখানে মেয়রের অবস্থার উন্নতি না হওয়ায় দুপুরে তাকে ঢাকায় পাঠানো হয়।"
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এজে/১৬৪৪ ঘ.
bdnews24