২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বেদখল রোকেয়া স্মৃতিকেন্দ্রের কর্মচারীরা বেতনহীন

রংপুরের পায়রাবন্দে বেগম রোকেয়া স্মৃতিকেন্দ্রের সব কর্মকাণ্ড এখন বন্ধ। ২০০৪ সালের মার্চ মাস থেকে বেতন পাচ্ছেন না কেন্দ্রের কর্মকর্তা-কর্মচারীরা। জানাচ্ছেন লিয়াকত আলী বাদল

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Dec 2010, 09:48 AM

Updated : 25 Aug 2022, 07:46 PM

লিয়াকত আলী বাদল বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম প্রতিনিধি রংপুর, ডিসেম্বর ০৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বেগম রোকেয়ার স্মৃতি ধরে রাখা, তার সাহিত্যকর্ম নিয়ে গবেষণা, নারীর ক্ষমতায়নসহ নানামুখী কাজের জন্য পায়রাবন্দে নির্মিত স্মৃতিকেন্দ্রের কর্মকর্তা-কর্মচারীরা সাড়ে ছয় বছর বেতন-ভাতা পাচ্ছেন না বলে অভিযোগ উঠেছে। সরেজমিন দেখা গেছে, স্মৃতিকেন্দ্রের পাঠাগার, গবেষণা কক্ষ, দেশি-বিদেশি গবেষকদের আধুনিক গেস্ট হাউজ, কর্মকর্তা কর্মচারীদের জন্য নির্মিত চারতলা ডরমিটরি ভবন