ঢাকা, ডিসেম্বর ০৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ঢাকা সিটি কর্পোরেশনকে ভাগ করার পরিকল্পনা বাদ রেখে অবিলম্বে নির্বাচন দেওয়ার দাবি জানিয়েছে বিএনপি।
সিটি কর্পোরেশনকে ভাগ করার পেছনে সরকারি দলের 'দুরভিসন্ধি' রয়েছে বলেও দাবি করেছে বিরোধী দল।
বিএনপি মহাসচিব খোন্দকার দেলোয়ার হোসেন বৃহস্পতিবার এক সংবাদ সম্মেলনে বলেন, "সরকার জিততে পারবে না বলে ডিসিসি নির্বাচন না দিয়ে এখন কর্পোরেশনকে বিভক্ত করে প্রশাসক নিয়োগের মাধ্যমে দুরভিসন্ধিমূলক অপচেষ্টায় লিপ্ত রয়েছে। আমরা বলতে চাই, অবিলম্বে ডিসিসি নির্বাচন দিতে হবে।"
ঢাকা সিটি কর্পোরেশনের বর্তমান মেয়র সাদেক হোসেন খোকাসহ জনপ্রতিনিধিদের মেয়াদ ২০০৭ সালে শেষ হয়। এরপর আর নির্বাচন হয়নি। বর্তমান নির্বাচন কমিশন কয়েকবার নির্বাচনের উদ্যোগ নিলেও সরকারের সাড়া পায়নি।
স
bdnews24