২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

খুলনা মহানগর বিএনপির পূর্ণাঙ্গ কমিটি

সম্মেলনের এক বছর পর খুলনা মহানগর বিএনপির ১৭১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Dec 2010, 05:33 PM

Updated : 25 Aug 2022, 07:45 PM

খুলনা, ডিসেম্বর ০৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সম্মেলনের এক বছর পর খুলনা মহানগর বিএনপির ১৭১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়েছে। বুধবার মহানগর বিএনপির সাধারণ সম্পাদক মো. মনিরুজ্জামান মনি স্বাক্ষরিত এই কমিটির তালিকা গণমাধ্যমে সরবরাহ করা হয়। বিএনপি মহাসচিব খোন্দকার দেলোয়ার হোসেন এ কমিটির অনুমোদন দিয়েছেন বলে এতে জানানো হয়। ২০০৯ সালের ২৩ নভেম্বর সম্মেলন শেষে সর্বসম্মতিক্রমে নজরুল ইসলাম মঞ্জু সভাপতি, মো. মনিরুজ্জামান মনি সাধারণ সম্পাদক ও মো. ফকরুল আলমকে সাংগঠনিক সম্পাদক করে তিন সদস্যের কমিটি ঘোষণা করা হয়। কমিটিকে এক মাসের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি গঠনের নির্দেশ দেওয়া হয়েছিল। নতুন কমিটিতে আরো রয়েছেন- ১৫ জন সহসভাপতি, আটজন যুগ্ন সম্পাদক, দুইজন সহ-সাংগঠনিক সম্পাদকসহ ১৬৮ জন। নতুন কমিটির সভাপতি সাংসদ নজরুল ইসলাম মঞ্জু বলেন, কমিটিতে পরীক্ষিত ও ত্যাগী নেতাকর্মীদেরই রাখা হয়েছে। কমিটি নিয়ে কারো কোনো ক্ষোভ নেই। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/২৩১৮ ঘ.