২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ট্রেন দুর্ঘটনা তদন্তে দুটি কমিটি

নরসিংদীতে ট্রেন দুর্ঘটনা ও হতাহতের ঘটনা তদন্তে দুটি কমিটি করেছে বাংলাদেশ রেলওয়ে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Dec 2010, 04:31 PM

Updated : 25 Aug 2022, 07:46 PM

ঢাকা, ডিসেম্বর ০৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - নরসিংদীতে ট্রেন দুর্ঘটনা ও হতাহতের ঘটনা তদন্তে দুটি কমিটি করেছে বাংলাদেশ রেলওয়ে। বুধবার রাতে যোগাযোগ মন্ত্রণালয়ের এক তথ্য বিবরণীতে এ খবর জানানো হয়েছে। সন্ধ্যা পৌনে পাঁচটার দিকে নরসিংদী রেলস্টেশনে আন্তনগর চট্টলা এক্সপ্রেস ও মহানগর গোধূলী ট্রেনের মধ্যে মুখোমুখি সংঘর্ষ হয়। এখন পর্যন্ত সাতজনের মৃত্যুর খবর পাওয়া গেছে। রেলওয়ের প্রধান প্রকৌশলী ইউসুফ আলীর মৃধার নেতৃত্বে চার সদস্যের একটি কমিটি হয়েছে। কমিটিকে ৪৮ ঘণ্টার মধ্যে প্রতিবেদন দিতে বলা হয়েছে। এই কমিটিতে আরো আছেন- চিফ অপারেটিং সুপারিনটেনডেন্ট, চিফ সিগন্যাল অ্যান্ড টেলিকম ইঞ্জিনিয়ার এবং চিফ মেকানিক্যাল ইঞ্জিনিয়ার। রেলওয়ের বিভাগীয় পর্যায়ে চার সদস্যের আরেকটি তদন্ত কমিটি হয়েছে। বিভাগীয় ট্রাফিক কর্মকর্তা মো. নাজমুল ইসলাম এই কমিটির প্রধান। এই কমিটিকে দুদিনের মধ্যে প্রতিবেদন দিতে বলা হয়েছে। বিভাগীয় কমিটিতে আরো আছেন- ডিভিশনাল মেকানিক্যাল ইঞ্জিনিয়ার, ডিভিশনাল চিফ অপারেটিং সুপারিনটেনডেন্ট ও ডিভিশনাল চিফ সিগন্যাল অ্যান্ড টেলিকম ইঞ্জিনিয়ার। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/জেএফ/এমএসবি/২০০৪ ঘ.