ঢাকা, ডিসেম্বর ০৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড (পাউবো) এবং মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের (মাউশি) মহাপরিচালককে চুক্তিভিত্তিক নিয়োগ দেওয়া হয়েছে।
বুধবার সংস্থাপন মন্ত্রণালয়ের পৃথক আদেশে এসব নিয়োগ দেওয়া হয়।
বর্তমানে চুক্তিভিত্তিক নিয়োজিত পানি উন্নয়ন বোর্ডের মহাপরিচালক হাবিবুর রহমানের চুক্তির মেয়াদ এক বছরের জন্য বাড়ানো হয়েছে। আগামী ১ জানুয়ারি তার আগের চুক্তির মেয়াদ শেষ হওয়ার কথা।
মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক পদে বর্তমানে কর্মরত অধ্যাপক নোমান উর রশীদকে এক বছরের জন্য একই পদে চুক্তিভিত্তিক নিয়োগ দেওয়া হয়।
তার এ নিয়োগ আগামী ১২ ডিসেম্বর থেকে কার্যকর হবে। তবে এজন্য অবসরপূর্ব ছুটি (পিআরএল) বাতিল করা হয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমকে/এইচএ/২০২৬ ঘ.
bdnews24