ঢাকা, ডিসেম্বর ০৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- স্থানীয় সরকারমন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলাম বলেছেন, নির্বাচন কমিশন (ইসি) চাইলে পৌরসভা নির্বাচনে সেনাবাহিনী মোতায়েন করতে পারে।
তবে "সার্বিক পরিস্থিতিতে সেনা মোতায়েনের কোনো প্রয়োজন আছে বলে মনে হয় না," মন্তব্য করে তিনি বলেছেন, "আশঙ্কা করার কিছুই নেই। সেনা মোতায়েন ছাড়াও সুষ্ঠু নির্বাচন করা সম্ভব। চট্টগ্রাম সিটি কর্পোরেশন নির্বাচনই তার প্রমাণ।"
মঙ্গলবার সন্ধ্যায় ক্ষমতাসীন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদকদের সঙ্গে বৈঠক শেষে এক সংবাদ ব্রিফিংয়ে এসব কথা বলেন দলটির সাধারণ সম্পাদক আশরাফুল।
তিনি বলেন, "দলীয় প্রার্থী দেওয়ার বিধান না থাকায় পৌরসভা নির্বাচনে মহাজোট থেকে প্রার্থী দেওয়া হবে। তবে আমরা চাই স্থানীয় সরকার নির্বাচন রাজনৈতিকভাবে হোক। এতে তৃণমূল পর্যায়ে রাজনীতি বিস্তার লাভ করবে।"
মহাজোট থেকে প্রার্থী দেওয়ার বিষয়ে শরিক দলগুলোর সঙ্গে আলোচনা হয়েছে জানিয়ে তিনি বলেন, "আরো আলোচনা করে প্রার্থী চূড়ান্ত করা হবে।"
মহাজোট থেকে প্রার্থী দিয়ে আওয়ামী লীগের জনপ্রিয়তা যাচাই করা হচ্ছে কি না
bdnews24